×

জাতীয়

সোনা ও রুপার দাম আরও কমল

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৬, ১২:২৯ পিএম

সোনা ও রুপার দাম আরও কমল

ফাইল ছবি

দেশের বাজারে তেজাবী সোনা ও রুপার (পিওর গোল্ড ও সিলভার) দাম হ্রাস পাওয়ার পরিপ্রেক্ষিতে সোনা ও রুপার অলংকারের নতুন মূল্য নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। আজ শুক্রবার সকাল ১০টা থেকে সারা দেশে নতুন এই বিক্রয়মূল্য কার্যকর করা হয়েছে।

বাজুস বিজ্ঞপ্তিতে জানায়, শুক্রবার সকাল ৯টায় বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং-এর এক সভায় সার্বিক বাজার পরিস্থিতি বিবেচনায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত গৃহীত হয়। নির্ধারিত মূল্যের সঙ্গে সরকারের নির্ধারিত ভ্যাট অন্তর্ভুক্ত করা হয়েছে।

নতুন নির্ধারিত মূল্য তালিকা (১ ভরি = ১১.৬৬৪ গ্রাম):

স্বর্ণালংকার:

২২ ক্যারেট ক্যাডমিয়াম (হলমার্ককৃত) : প্রতি গ্রাম: ১৯,২২০ টাকা; প্রতি ভরি: ২,২৪, ১৮২ টাকা (প্রায়)

২১ ক্যারেট ক্যাডমিয়াম (হলমার্ককৃত) : প্রতি গ্রাম: ১৮,৩৫৫ টাকা; প্রতি ভরি: ২,১৪, ০৮৬ টাকা (প্রায়)

১৮ ক্যারেট ক্যাডমিয়াম (হলমার্ককৃত) : প্রতি গ্রাম: ১৫,৭৬৫ টাকা; প্রতি ভরি: ১,৮৩, ৮৮৩ টাকা (প্রায়)

সনাতন পদ্ধতি: প্রতি গ্রাম: ১২,৮৮০ টাকা; প্রতি ভরি: ১,৫০, ২৩২ টাকা (প্রায়)

রৌপ্যালংকার:

২২ ক্যারেট ক্যাডমিয়াম (হলমার্ককৃত) : প্রতি গ্রাম: ৩৩০ টাকা; প্রতি ভরি: ৩,৮৪৯ টাকা (প্রায়)

২১ ক্যারেট ক্যাডমিয়াম (হলমার্ককৃত) : প্রতি গ্রাম: ৩১৫ টাকা; প্রতি ভরি: ৩,৬৭৪ টাকা (প্রায়)

১৮ ক্যারেট ক্যাডমিয়াম (হলমার্ককৃত) : প্রতি গ্রাম: ২৭০ টাকা; প্রতি ভরি: ৩,১৫০ টাকা (প্রায়)

সনাতন পদ্ধতি:

প্রতি গ্রাম: ২০৫ টাকা; প্রতি ভরি: ২,৩৯১ টাকা (প্রায়)

বিজ্ঞপ্তিতে বাজুস আরও জানিয়েছে, অলংকারের ডিজাইন অনুযায়ী নির্ধারিত মজুরি আলাদাভাবে প্রযোজ্য হবে। বিক্রয় মূল্যের সঙ্গে ভ্যাট অন্তর্ভুক্ত থাকায় গ্রাহকদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না। অলংকার এক্সচেঞ্জের (বদল) ক্ষেত্রে মজুরি ও পাথর বাদ দিয়ে বাকি মূল্যের ওপর ১২ শতাংশ এবং পারচেজের (সোনার অলংকার সরাসরি বিক্রয়) ক্ষেত্রে ১৮ শতাংশ বাদ দিয়ে হিসাব করা হবে।

এ ছাড়া এক্সচেঞ্জ বা পারচেজের সময় আলাদাভাবে কোনো ভ্যাট বাদ দেওয়া যাবে না।

বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং-এর চেয়ারম্যান ড. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত এই নির্দেশনায় বলা হয়েছে, পরবর্তী সিদ্ধান্ত না আসা পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে বর্ণিত নতুন বিক্রয়মূল্য বলবৎ থাকবে।

উল্লেখ্য, গতকাল বৃহস্পতিবার বাজুসের বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ লাখ ২৬ হাজার ২৭৯ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের সোনার গয়নার প্রতি ভরির দাম ২ লাখ ১৬ হাজার ১৩২ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮৫ হাজার ৬১৮ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার গয়নার প্রতি ভরির দাম ১ লাখ ৫১ হাজার ৮৭০ টাকা।

অন্যদিকে ২২ ক্যারেটের রুপার গয়নার প্রতি ভরির দাম ৪ হাজার ২৪ টাকা আর ২১ ক্যারেটের প্রতি ভরি ৩ হাজার ৮৪৯ টাকা। অন্যদিকে ১৮ ক্যারেটের প্রতি ভরি ৩ হাজার ৩২৩ টাকা আর সনাতন পদ্ধতির রুপার গয়না প্রতি ভরি ২ হাজার ৫০৭ টাকা নির্ধারণ করা হয়েছিল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইউরোপ থেকে ৩৫ বাংলাদেশিকে ফেরত

ইউরোপ থেকে ৩৫ বাংলাদেশিকে ফেরত

মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

ট্রাম্প জামাতার ফোন হ্যাক, মিলল ‘মধ্যপ্রাচ্য পুনর্গঠনে’র নীল নকশার ইঙ্গিত

ট্রাম্প জামাতার ফোন হ্যাক, মিলল ‘মধ্যপ্রাচ্য পুনর্গঠনে’র নীল নকশার ইঙ্গিত

সোনা ও রুপার দাম আরও কমল

সোনা ও রুপার দাম আরও কমল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App