×

চট্টগ্রাম

মেঘনায় ইয়াবাসহ নারী-পুরুষ গ্রেপ্তার, একজন পলাতক

Icon

মেঘনা (কুমিল্লা) প্রতিনিধি

প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৬, ০৩:৩১ পিএম

মেঘনায় ইয়াবাসহ নারী-পুরুষ গ্রেপ্তার, একজন পলাতক

ছবি: ভোরের কাগজ

কুমিল্লার মেঘনা উপজেলায় বিশেষ অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ এক নারী ও এক পুরুষকে গ্রেপ্তার করেছে থানা-পুলিশ। এ ঘটনায় আরও একজন অভিযুক্ত পালিয়ে গেছেন। গতকাল সোমবার (২৭ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার শিকিরগাঁও এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে গ্রেপ্তার ব্যক্তিদের কুমিল্লা আদালতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন রাধানগর ইউনিয়নের রতনপুর গ্রামের মৃত শাহ আলমের ছেলে মো. আরিফ হোসেন (৩৪) এবং মানিকারচর ইউনিয়নের সিকিরগাঁও গ্রামের নেয়ামুল আলীর স্ত্রী মোছা. রিনা আক্তার (৪০)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মেঘনা থানার একটি দল রিনা আক্তারের মুদি দোকানের সামনে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে তিনজন পালানোর চেষ্টা করলে আরিফ হোসেন ও রিনা আক্তারকে আটক করা হয়। এ সময় মোহাম্মদ আলী ওরফে আলী (৩৪) পালিয়ে যান।

অভিযানের সময় আরিফ হোসেনের কাছ থেকে ৮টি ইয়াবা ট্যাবলেট ও একটি সিসি ক্যামেরা জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানান, রিনা আক্তার ও পলাতক আলীর সহযোগিতায় এলাকায় ইয়াবা বিক্রি করতেন।

মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল ইসলাম বলেন, “মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। পলাতক আসামিকে ধরতে অভিযান চলছে।” গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে আদালতে পাঠানো হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ককটেল-বোমা তৈরির উপকরণ জব্দ, সাভারে ভবন ঘিরে রেখেছে সিটিটিসি

ককটেল-বোমা তৈরির উপকরণ জব্দ, সাভারে ভবন ঘিরে রেখেছে সিটিটিসি

সৌরবিদ্যুতে চলছে পুরো কারখানা

সৌরবিদ্যুতে চলছে পুরো কারখানা জাতীয় পরিবেশ পদক পেল নীলফামারীর প্রতিষ্ঠান

সিংগাইরে জবির ‘কালীগঙ্গা’ বাসে হামলা, আহত ১০

সিংগাইরে জবির ‘কালীগঙ্গা’ বাসে হামলা, আহত ১০

তীব্র লোডশেডিংয়ে গোপালগঞ্জ, হামলার শঙ্কায় পুলিশের কাছে চিঠি

তীব্র লোডশেডিংয়ে গোপালগঞ্জ, হামলার শঙ্কায় পুলিশের কাছে চিঠি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App