×

চট্টগ্রাম

দিল্লির হোটেলে আগুন, প্রাণ গেল কুমিল্লার নুরুলের

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৫ জুন ২০২৬, ০২:৪৭ পিএম

দিল্লির হোটেলে আগুন, প্রাণ গেল কুমিল্লার নুরুলের

ছবি : সংগৃহীত

ভারতের নয়াদিল্লির মালভিয়া নগর এলাকার একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় আহত বাংলাদেশিদের একজন মারা গেছেন। এ নিয়ে আগুনে বিভিন্ন দেশের মোট ২২ জনের মৃত্যু হয়েছে। নিহত বাংলাদেশির নাম মো. নুরুল আমিন (৪৪)।

বৃহস্পতিবার (৪ জুন) রাতে নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়। 

বাংলাদেশ হাইকমিশন জানিয়েছে, নিহত নুরুল আমিনের মরদেহ দ্রুত দেশে পাঠানোর প্রক্রিয়া সহজ করতে তারা কাজ করছে। এ ঘটনায় দুটি বাংলাদেশি পরিবার বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। চিকিৎসার উদ্দেশে দিল্লি গিয়ে ওই পরিবার দুটি হোটেলটিতে অবস্থান করছিল।

এর আগে বৃহস্পতিবার বাংলাদেশ হাইকমিশন এক বিবৃতিতে জানায়, আগুনে আহত আট বাংলাদেশির মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের দিল্লির বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরো পড়ুন : দিল্লিতে হোটেলে ভয়াবহ আগুনে নিহত ২১

আহত বাংলাদেশিদের শারীরিক অবস্থার বিষয়ে ভারতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও হাসপাতালগুলোর সঙ্গে বাংলাদেশ হাইকমিশন সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করছে বলেও জানানো হয়েছে।

গত বুধবার দক্ষিণ নয়াদিল্লির মালভিয়া নগরের একটি বহুতল ভবনে আগুনের ঘটনা ঘটে। ভবনটির নিচতলায় একটি রেস্তোরাঁ এবং ওপরের তলাগুলোতে হোটেল পরিচালিত হচ্ছিল।

এ ঘটনায় নিহতদের মধ্যে ৯ জন ভারতীয় নাগরিক ছাড়াও মোজাম্বিক, লাইবেরিয়া, নাইজেরিয়া ও উজবেকিস্তানের নাগরিক রয়েছেন। অগ্নিকাণ্ডে অন্তত ২৮ জন আহত হয়েছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রাজধানীতে যুবককে কুপিয়ে হত্যা

রাজধানীতে যুবককে কুপিয়ে হত্যা

জীবনের প্রতিটি ক্ষেত্রে সততা, দক্ষতা ও আমানতদারিতার পরিচয় দিতে হবে

ডা. শফিকুর রহমান জীবনের প্রতিটি ক্ষেত্রে সততা, দক্ষতা ও আমানতদারিতার পরিচয় দিতে হবে

ভাইরাল ভিডিওকাণ্ডে এমপি গাজী নজরুল, এবার কী করবে জামায়াত?

ভাইরাল ভিডিওকাণ্ডে এমপি গাজী নজরুল, এবার কী করবে জামায়াত?

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ

হাসনাত আব্দুল্লাহ নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App