×

চট্টগ্রাম

বাঞ্ছারামপুরে ভাঙা সড়কে চরম দুর্ভোগ, সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা

Icon

বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

প্রকাশ: ১৫ জুন ২০২৬, ০৬:১৬ পিএম

বাঞ্ছারামপুরে ভাঙা সড়কে চরম দুর্ভোগ, সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা

ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার উজানচর ইউনিয়নের বুধাইরকান্দি-কৃষ্ণনগর সড়কের বেহাল অবস্থায় চরম দুর্ভোগে পড়েছেন এলাকাবাসী। খানাখন্দে ভরা সড়কটিতে সামান্য বৃষ্টি হলেই পানি জমে তৈরি হচ্ছে ঝুঁকিপূর্ণ পরিস্থিতি। এতে প্রতিদিনই দুর্ঘটনার শিকার হচ্ছেন যাত্রী ও চালকরা।

স্থানীয় সূত্রে জানা গেছে, বাংলাদেশ সড়ক ও জনপথ (সওজ) বিভাগের আওতাধীন হোমনা-বাঞ্ছারামপুর আঞ্চলিক সড়কের এই অংশটি দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে নাজুক অবস্থায় রয়েছে। প্রায় দুই বছর ধরে কার্যকর কোনো উন্নয়নকাজ না হওয়ায় দুর্ভোগ দিন দিন বাড়ছে।

সরেজমিনে দেখা যায়, সড়কের অনেক জায়গায় কার্পেটিং উঠে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। বৃষ্টির পানিতে এসব গর্ত ঢেকে যাওয়ায় চালকদের পক্ষে রাস্তার প্রকৃত অবস্থা বোঝা কঠিন হয়ে পড়ে। ফলে প্রায়ই ছোট-বড় দুর্ঘটনা ঘটছে। কোথাও কোথাও জমে থাকা পানি ছোট জলাশয়ের আকার ধারণ করেছে।

স্থানীয় বাসিন্দারা জানান, অতীতে কয়েকবার অস্থায়ীভাবে মেরামত করা হলেও তা টেকেনি। তাদের মতে, ব্রীজ থেকে মসজিদ পর্যন্ত অংশটি আরসিসি ঢালাইয়ের মাধ্যমে উঁচু করে নির্মাণ করা হলে দীর্ঘমেয়াদে সমস্যার সমাধান হতে পারে।

এলাকাবাসীর দাবি, প্রতিদিন গড়ে সাত থেকে আটটি অটোরিকশা এই সড়কে উল্টে যায়। এতে যাত্রীরা আহত হওয়ার পাশাপাশি ভোগান্তিতে পড়েন। স্কুল-কলেজগামী শিক্ষার্থী, নারী ও বয়স্কদের চলাচলও কষ্টসাধ্য হয়ে উঠেছে।

স্থানীয়রা দ্রুত সড়কটির স্থায়ী সংস্কার ও উন্নয়নকাজ বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন। তাদের আশঙ্কা, বর্ষা মৌসুমে পরিস্থিতি আরও খারাপ হতে পারে।

এ বিষয়ে সওজের সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার মামুনুর রশীদ বলেন, বুধাইরকান্দি অংশে আগে সড়কের দুই পাশ নিচু ছিল। বর্তমানে সেখানে বালু ভরাট করায় বৃষ্টির সময় পানি জমে থাকে। ফলে সংস্কারের পরও সড়ক দ্রুত ক্ষতিগ্রস্ত হচ্ছে। তিনি জানান, সড়ক উন্নয়ন প্রকল্পের আওতায় বিষয়টি মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে এবং অনুমোদন পেলে স্থায়ী সমাধানের উদ্যোগ নেওয়া হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দ্রুত বিচারে সাড়ে ৪১ হাজার নমুনার ডিএনএ প্রোফাইল তৈরি

শিশুবিষয়ক মন্ত্রী দ্রুত বিচারে সাড়ে ৪১ হাজার নমুনার ডিএনএ প্রোফাইল তৈরি

শতাধিক গরু আক্রান্ত, এলএসডির প্রাদুর্ভাবে বিপাকে খামারিরা

শতাধিক গরু আক্রান্ত, এলএসডির প্রাদুর্ভাবে বিপাকে খামারিরা

সিংগাইরে দুই শিক্ষার্থীকে ঘিরে বিতর্ক, ধামাচাপার অভিযোগ

সিংগাইরে দুই শিক্ষার্থীকে ঘিরে বিতর্ক, ধামাচাপার অভিযোগ

শ্বশুরবাড়িতে বেড়াতে এসে গাঁজাসহ গ্রেপ্তার দম্পতি

শ্বশুরবাড়িতে বেড়াতে এসে গাঁজাসহ গ্রেপ্তার দম্পতি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App