×

চট্টগ্রাম

ফেনীর নতুন পুলিশ সুপার প্রত্যুষ মজুমদার

Icon

সৈয়দ মনির আহমদ, ফেনী থেকে

প্রকাশ: ১৫ জুন ২০২৬, ০৮:৫০ পিএম

ফেনীর নতুন পুলিশ সুপার প্রত্যুষ মজুমদার

ছবি: সংগৃহীত

ফেনীর নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে আনুষ্ঠানিকভাবে কার্যভার গ্রহণ করেছেন প্রত্যুষ কুমার মজুমদার। তিনি বিদায়ী পুলিশ সুপার শফিকুল ইসলামের স্থলাভিষিক্ত হলেন। সোমবার (১৫ জুন) দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে নবাগত পুলিশ সুপারকে বরণ করেন বিদায়ী পুলিশ সুপার শফিকুল ইসলাম।

জানা গেছে, নবনিযুক্ত পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার এর আগে সিআইডির পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলেন। সাতক্ষীরা জেলার বাসিন্দা প্রত্যুষ কুমার মজুমদার বিসিএস ২৫তম ব্যাচের কর্মকর্তা।

দায়িত্ব গ্রহণের পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ বাহিনীর সদস্যদের সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান জানান। নবাগত পুলিশ সুপার নতুন দায়িত্ব পালনে ফেনীবাসীর সার্বিক সহযোগিতা কামনা করেছেন।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সাইদুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) সাইফুল ইসলামসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে বিদায়ী পুলিশ সুপারের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার বুঝে নেন প্রত্যুষ কুমার মজুমদার।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App