×

চট্টগ্রাম

ফেনীতে বজ্রপাতে দুই শিশুর মৃত্যু

Icon

সৈয়দ মনির আহমদ, ফেনী থেকে

প্রকাশ: ১৭ জুন ২০২৬, ০৯:৫৩ পিএম

ফেনীতে বজ্রপাতে দুই শিশুর মৃত্যু

প্রতীকী ছবি

ফেনীর ছাগলনাইয়া ও ফুলগাজীর আমজাদহাটে বজ্রপাতে দুই শিশুর মৃত্যু হয়েছে। বুধবার বিকেলে ফুলগাজী উপজেলার বসন্তপুর পূর্বপাড়ায় আবুল হোসেনের বাড়ির সামনে ও ছাগলনাইয়া উপজেলার মহামায়ায় এ ঘটনা ঘটে।

ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান দুই শিশুর মৃত্যুর বিষয়টি সত্যতা নিশ্চিত করেন। নিহত শিশুরা হলেন, বসন্তপুর পূর্বপাড়ার মো. শহীদের মেয়ে নাদিয়া আক্তার (১০) ও অন্যজন ছাগলনাইয়ার মহামায়া ইউনিয়নের আবির হোসেন (৭)।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, আবির বাড়ির চলাচলের রাস্তায় হাঁটছিল, এমন সময় বজ্রপাতে আক্রান্ত হয়। বাড়ির লোকজন উদ্ধার করে ফুলগাজী উপজেলা হাসপাতালে ভর্তি করলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ছাগলনাইয়ার সাংবাদিক সুমন হায়দার বলেন, নাদিয়া বাড়ির সামনে খেলাধুলা করছিল, হঠাৎ বজ্রপাত তার প্রাণ কেড়ে নেয়।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

৩০ ব্যাংকের এটিএম ও অনলাইন সেবা বন্ধ, কিউ-ক্যাশ কর্তৃপক্ষকে তলব

৩০ ব্যাংকের এটিএম ও অনলাইন সেবা বন্ধ, কিউ-ক্যাশ কর্তৃপক্ষকে তলব

হাইব্রিড ইলেকট্রিক গাড়ি বানাবে টয়োটা, উৎপাদন শুরু ২০২৭ সালে

প্রধানমন্ত্রীর সঙ্গে প্রতিনিধিদলের সাক্ষাৎ হাইব্রিড ইলেকট্রিক গাড়ি বানাবে টয়োটা, উৎপাদন শুরু ২০২৭ সালে

৩৮ বছর বয়সে ১৫৬ মেয়ের ‘বাবা’

৩৮ বছর বয়সে ১৫৬ মেয়ের ‘বাবা’

ফের আটক হলেন রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী

ফের আটক হলেন রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App