×

চট্টগ্রাম

বাঞ্ছারামপুরে সড়ক, গ্রন্থাগার ও ফটো ফ্রেম উদ্বোধন

Icon

বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

প্রকাশ: ২৪ জুন ২০২৬, ০৭:৩৮ পিএম

বাঞ্ছারামপুরে সড়ক, গ্রন্থাগার ও ফটো ফ্রেম উদ্বোধন

ছবি : ভোরের কাগজ

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় একদিনের সফরে একাধিক উন্নয়ন ও জনকল্যাণমূলক প্রকল্পের উদ্বোধন ও পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মো. আবু সাঈদ। তাঁর সফরকে ঘিরে উপজেলা প্রশাসন, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষাবিদ ও সুশীল সমাজের প্রতিনিধিদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

সফরের শুরুতে জেলা প্রশাসক ফেরিঘাট-টু-নবীনগর সড়কের মাইলফলক পরিদর্শন করেন। এ সময় তিনি সড়ক যোগাযোগ ব্যবস্থার অগ্রগতি এবং সাধারণ মানুষের যাতায়াত সুবিধা সম্পর্কে খোঁজখবর নেন। পাশাপাশি সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

পরে তিনি বাঞ্ছারামপুর উপজেলা গ্রন্থাগারের শুভ উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, একটি সমৃদ্ধ গ্রন্থাগার জ্ঞানভিত্তিক সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি নতুন প্রজন্মকে বই পড়ার প্রতি আগ্রহী করে তুলতে এটি কার্যকর ভূমিকা পালন করবে।

একই দিনে উপজেলা পরিষদ চত্বরে স্থাপিত দৃষ্টিনন্দন ‘I Love Bancharampur’ ফটো ফ্রেম ও সৌন্দর্যবর্ধন প্রকল্পের উদ্বোধন করেন জেলা প্রশাসক। স্থানীয়দের মতে, এই স্থাপনাটি বাঞ্ছারামপুরের পরিচিতি ও সৌন্দর্য বৃদ্ধির পাশাপাশি দর্শনার্থীদের জন্য একটি নতুন আকর্ষণীয় স্থানে পরিণত হবে।

পরিদর্শন ও উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তারিকুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ রবিউল হাসান ভূঁইয়া, উপজেলা বিএনপির সভাপতি কৃষিবিদ মেহেদী হাসান পলাশ, উপজেলা গণসংহতির সমন্বয়ক মো. শামীম শিবলী, বাঞ্ছারামপুর প্রেসক্লাবের সভাপতি মোল্লা নাছির উদ্দিন, এস.এম. পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আতিকুর রহমানসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

জেলা প্রশাসক মো. আবু সাঈদ বলেন, বাঞ্ছারামপুরের উন্নয়ন, শিক্ষা বিস্তার এবং আধুনিক নাগরিক সুবিধা সম্প্রসারণে জেলা প্রশাসনের সহযোগিতা অব্যাহত থাকবে। তিনি স্থানীয় জনগণকে উন্নয়ন কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানান।

উপস্থিত অতিথিরা আশা প্রকাশ করেন, এসব উদ্যোগ বাঞ্ছারামপুরের উন্নয়ন, শিক্ষা ও পর্যটন সম্ভাবনাকে আরও সমৃদ্ধ করবে। একই সঙ্গে উপজেলাকে একটি আধুনিক, নান্দনিক ও জনবান্ধব জনপদ হিসেবে গড়ে তুলতে এসব প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পেনশন ভোগান্তি কমাতে ডিজিটাল সেবা চালু হচ্ছে

পেনশন ভোগান্তি কমাতে ডিজিটাল সেবা চালু হচ্ছে

হাসিনার পতনের পর প্রথমবার ভারত থেকে আসছে ট্রেনের কোচ

হাসিনার পতনের পর প্রথমবার ভারত থেকে আসছে ট্রেনের কোচ

বাঞ্ছারামপুরে সড়ক, গ্রন্থাগার ও ফটো ফ্রেম উদ্বোধন

বাঞ্ছারামপুরে সড়ক, গ্রন্থাগার ও ফটো ফ্রেম উদ্বোধন

সীমান্ত পেরিয়ে ভারতের কারাগারে শত বাংলাদেশি

সীমান্ত পেরিয়ে ভারতের কারাগারে শত বাংলাদেশি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App