×

চট্টগ্রাম

চট্টগ্রামে লরির ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৫ জুলাই ২০২৬, ০৯:৪৩ এএম

চট্টগ্রামে লরির ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

ছবি: সংগৃহীত

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। নিহতদের একজন বরিশালের আসাদুল ইসলাম (৫০)। তিনি উন্নয়ন সংস্থা কোস্ট ফাউন্ডেশনে চাকরি করতেন, নিহত আরেকজনের পরিচয় এখনো জানা যায়নি।

শনিবার (০৪ জুলাই) রাত ১১টার দিকে চট্টগ্রামে সাগরপাড়ে বন্দর থানার দুমপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রহিম জানান, 'দুর্ঘটনায় দুজনই ঘটনাস্থলে প্রাণ হারান। আমরা মরদেহ উদ্ধার করে পরবর্তী আইনি ব্যবস্থা নিতে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে পাঠিয়েছি। রাত সাড়ে ১২টায় চমেক হাসপাতালের সামনে আসাদুল ইসলামের ছেলেসহ স্বজনদের আহাজারি করতে দেখা যায়।'

ঘটনাস্থলে থাকা প্রত্যক্ষদর্শীর বরাতে কাওসার দাবি করেন, 'একটি লরি আসাদুলের মোটরসাইকেলকে ধাক্কা দিলে তারা রাস্তায় পড়ে যান। এসময় পেছনের লরি এসে তাদের পিষ্ট করে যায়। লরি দুটি ওভারটেক করার প্রতিযোগিতায় ছিল। লরিটির চালক কম বয়সী ছিলেন বলেও তিনি জানান।'

বন্দর থানার ওসি আব্দুর রহিম জানান, 'দুর্ঘটনার সময় দুজনই একটি মোটরসাইকেলে ছিলেন। কীভাবে দুর্ঘটনাটি ঘটেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।'

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইয়াবাসহ পল্লবী থানার এএসআই গ্রেফতার

ইয়াবাসহ পল্লবী থানার এএসআই গ্রেফতার

রোহিঙ্গা ক্যাম্পে ৩২৭ রাউন্ড গুলিসহ নারী আটক

রোহিঙ্গা ক্যাম্পে ৩২৭ রাউন্ড গুলিসহ নারী আটক

সংবাদপত্রের সম্পাদকদের সঙ্গে বিরোধীদলীয় নেতার মতবিনিময়

সংবাদপত্রের সম্পাদকদের সঙ্গে বিরোধীদলীয় নেতার মতবিনিময়

শর্ত পূরণ হলেই ভারতের সঙ্গে নতুন সম্পর্ক : নাহিদ ইসলাম

শর্ত পূরণ হলেই ভারতের সঙ্গে নতুন সম্পর্ক : নাহিদ ইসলাম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App