×

চট্টগ্রাম

ভ্রমণ ভিসায় ভারতে যাত্রী যাওয়া শুরু

Icon

আখাউড়া ( ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

প্রকাশ: ০৯ জুলাই ২০২৬, ০৯:১১ পিএম

ভ্রমণ ভিসায় ভারতে যাত্রী যাওয়া শুরু

ছবি: ভোরের কাগজ

প্রায় দুই বছর বন্ধ থাকার পর ভ্রমণ ভিসায় ভারতে যাত্রী পারাপার শুরু হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে দুই বছর পর প্রথম একজন বাংলাদেশি ভ্রমণ ভিসা নিয়ে ভারতে যান।

সরজমিনে গিয়ে দেখা যায়, বন্দর দিয়ে ভারতীয় যাত্রীরা বেশি আসছেন। তারা ভ্রমণ ভিসা নিয়ে আসছেন। অন্যদিকে বাংলাদেশি যাত্রী যারা যাচ্ছেন তারা যাচ্ছেন চিকিৎসা ভিসা নিয়ে। 

একাধিক সূত্র জানায়, কয়েকদিন ধরে আখাউড়া স্থলবন্দর দিয়ে যাত্রী পারাপার বেড়েছে। ভারত ভ্রমণ ভিসা দিতে শুরু করায় বাংলাদেশি যাত্রী পারাপার আরো বাড়বে।

সূত্রগুলো জানায়, দুই বছর পর দেওয়া ভ্রমণ ভিসায় ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকা ফুলবাড়িয়ার এক যাত্রী প্রথম ভারতে যান। তিনি ২৮ জুন আবেদন করে ৮ জুলাই ভিসা পান। তিনি ছয় মাসের ভিসা পেয়েছেন।

আখাউড়া স্থলবন্দর ইমিগ্রেশন পুলিশের এস.আই মো. আব্দুর রহিম জানান, বেলা সাড়ে ১১টার দিকে একজন বাংলাদেশি ভ্রমণ ভিসায় গেছেন। ৮ তারিখ থেকে ভিসা পাওয়ায় যাত্রী আরো বাড়বে। 

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্টের গণ–অভ্যুত্থান পরবর্তী পরিস্থিতিতে ভিসা কার্যক্রম বন্ধ রাখে ভারত। প্রায় দুই বছরের মাথায় ভ্রমণ ভিসা চালু করে। ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, সিলেট ও খুলনার ভিসা সেন্টার থেকে ২৮ জুন একযোগে ভিসার কার্যক্রম শুরু হয়। ৮ জুলাই থেকে যাত্রীরা ভিসা পাচ্ছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইয়েমেনে সংঘর্ষে নিহত ছাড়াল ৩০০, বাস্তুচ্যুত হাজারো মানুষ

ইয়েমেনে সংঘর্ষে নিহত ছাড়াল ৩০০, বাস্তুচ্যুত হাজারো মানুষ

আসন্ন উপজেলা নির্বাচনের বিধিমালা জারি, নিষিদ্ধ যেসব বিষয়

আসন্ন উপজেলা নির্বাচনের বিধিমালা জারি, নিষিদ্ধ যেসব বিষয়

আমার একটা মাত্র বউ

সংসদে আইনমন্ত্রী আমার একটা মাত্র বউ

রানওয়ে ছাড়িয়ে যানবাহনে ধাক্কা কার্গো বিমানের, হতাহত বহু

রানওয়ে ছাড়িয়ে যানবাহনে ধাক্কা কার্গো বিমানের, হতাহত বহু

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App