×

চট্টগ্রাম

বিদেশি মদসহ মাদক কারবারি আটক

Icon

বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

প্রকাশ: ১৪ জুলাই ২০২৬, ০৯:২৭ পিএম

বিদেশি মদসহ মাদক কারবারি আটক

ছবি : সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে ১৩৬ বোতল বিভিন্ন ব্র্যান্ডের বিদেশি মদ ও একটি পাজেরো গাড়িসহ রাসেল হোসেন নামে এক মাদক কারবারিকে আটক করেছে বাঞ্ছারামপুর মডেল থানা পুলিশ।

মঙ্গলবার (১৪ জুলাই) গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সলিমাবাদ ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার ব্যবহৃত ঢাকা মেট্রো-ঘ ১৪-১১০৬ নম্বরের একটি পাজেরো গাড়ি থেকে ১৩৬ বোতল বিদেশি মদ জব্দ করা হয়।

জব্দ করা মদের মধ্যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, ক্লেমোর, টিচার্স, অ্যাবসুলুট ভদকা এবং গ্র্যান্টস ব্র্যান্ডের মদ রয়েছে।

আটক রাসেল হোসেন লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার মাঝিরগাঁও গ্রামের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মাইনুদ্দিন দুলালের ছেলে।

বাঞ্ছারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াসিন মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে ১৩৬ বোতল বিদেশি মদ এবং একটি পাজেরো গাড়িসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আরও ৪০ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি

৪৯তম বিশেষ বিসিএস আরও ৪০ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি

১৯ ব্যাংকের কার্ড, এটিএম ও ডিজিটাল সেবা বন্ধ থাকছে ৬ দিন

১৯ ব্যাংকের কার্ড, এটিএম ও ডিজিটাল সেবা বন্ধ থাকছে ৬ দিন

১১ দলীয় ঐক্যের নতুন কর্মসূচি ঘোষণা

১১ দলীয় ঐক্যের নতুন কর্মসূচি ঘোষণা

পর্যটন অর্থনীতি: পরিবেশ বিপর্যয়, পরনির্ভরশীলতা ও এক অদৃশ্য বুদবুদ

পর্যটন অর্থনীতি: পরিবেশ বিপর্যয়, পরনির্ভরশীলতা ও এক অদৃশ্য বুদবুদ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App