×

চট্টগ্রাম

চট্টগ্রামে লবণ কারখানার আগুনে দগ্ধ ১০

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৬ জুলাই ২০২৬, ০২:৫৩ পিএম

চট্টগ্রামে লবণ কারখানার আগুনে দগ্ধ ১০

ছবি: সংগৃহীত

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার কনফিডেন্স লবণ কারখানায় আগুন লাগার ঘটনা ঘটেছে। এ অগ্নিকান্ডের ঘটনায় দগ্ধ হয়েছেন ১০ শ্রমিক। তাদের মধ্যে ৬ জনের অবস্থা আশঙ্কাজক। আহতদের উদ্ধার করে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের বার্ন ও সংশ্লিষ্ট ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

আরো পড়ুন: সাগরে বজ্রপাতে নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার

বৃহস্পতিবার (১৬ জুলাই) উপজেলার পৌরসভা পশ্চিম গোমদন্ডী বানু মেম্বার টেক এলাকার কনফিডেন্স লবণ কারখানায় এ ঘটনা ঘটে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক জানান, কনফিডেন্স লবণ কারখানায় অগ্নিকাণ্ডে দগ্ধ ১০ জনকে চমেক হাসপাতালে আনা হয়েছে। তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে। আহতদের মধ্যে ছয়জনের দগ্ধের মাত্রা বেশি হওয়ায় অবস্থা আশঙ্কাজনক।

বোয়ালখালী থানার ওসি মোহাম্মদ মোজাফফর হোসেন বলেন, কারখানায় ঝালাইয়ের কাজ চলছিল। এ সময় শর্টসার্কিট থেকে আগুন লাগে। আগুন দ্রুত পাশের কাগজের স্তূপে ছড়িয়ে পড়লে শ্রমিকরা দগ্ধ হন। পরে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

আরো পড়ুন: আর্জেন্টিনার আনন্দ মিছিলের ভিডিও করতে গিয়ে শিক্ষার্থীর মৃত্যু

আহতরা হলেন- চট্টগ্রামের বোয়ালখালীর রুহুল আমিনের ছেলে দিদারুল আলম (৩২), রাঙ্গুনিয়ার বিরাজ মোহন দাশের ছেলে উজ্জ্বল দাশ (৫৩), সদরঘাটের আবুল কালামের ছেলে মোহাম্মদ লিটন (২৮), লোহাগাড়ার ছালে আহমদের ছেলে সিরাজুল ইসলাম (৩৪), রাউজানের মৃত আমিনুল হকের ছেলে জাহিদুল আলম (৪২), বোয়ালখালীর মোহাম্মদ ইব্রাহিমের ছেলে মোহাম্মদ জাহিদ হোসেন (৩৮), বোয়ালখালীর নূর চ্চাপার ছেলে নূর নবী (২৫), পটিয়ার মৃত সিরাজুল ইসলামের ছেলে মোহাম্মদ আলম (৪৫), পটিয়ার খায়ের আহমদের ছেলে মাহামুদুল হক (৪৫) এবং চন্দনাইশের আলতাজ মিয়ার ছেলে সেলিম উদ্দিন (৩০)।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাগরপথে মালয়েশিয়া পাচারের চেষ্টা, টেকনাফে উদ্ধার ৫

সাগরপথে মালয়েশিয়া পাচারের চেষ্টা, টেকনাফে উদ্ধার ৫

হামের টিকা না কিনে বরাদ্দের টাকা কোথায় ব্যয় করেছে অন্তর্বর্তী সরকার

সংসদে প্রশ্ন হামের টিকা না কিনে বরাদ্দের টাকা কোথায় ব্যয় করেছে অন্তর্বর্তী সরকার

বাস্তবায়ন সম্ভব নয় দেখে ফ্যামিলি কার্ড নিয়ে আর আলোচনা নেই

সারজিস আলম বাস্তবায়ন সম্ভব নয় দেখে ফ্যামিলি কার্ড নিয়ে আর আলোচনা নেই

মেঘনায় সরকারি খাসজমিতে অবৈধ স্থাপনা, উচ্ছেদ অভিযান

মেঘনায় সরকারি খাসজমিতে অবৈধ স্থাপনা, উচ্ছেদ অভিযান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App