×

চট্টগ্রাম

অটোরিকশা থেকে সাড়ে ৩ কোটি টাকার ইয়াবা উদ্ধার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৮ জুলাই ২০২৬, ০২:৪১ পিএম

অটোরিকশা থেকে সাড়ে ৩ কোটি টাকার ইয়াবা উদ্ধার

ছবি: সংগৃহীত

কক্সবাজারের টেকনাফে একটি সিএনজিচালিত অটোরিকশায় তল্লাশি চালিয়ে ৭০ হাজার পিস ইয়াবার একটি বড় চালান জব্দ করেছে কোস্ট গার্ড। তবে অভিযানের সময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে মাদক পাচারকারীরা পালিয়ে যায়। জব্দকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় সাড়ে ৩ কোটি টাকা বলে জানা যায়।

শনিবার (১৮ জুলাই) কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

আরো পড়ুন: বিয়ে শেষে ফেরার পথে মাইক্রোবাস খাদে, হতাহত ১৪

তিনি বলেন, ‘শুক্রবার (১৭ জুলাই) দিবাগত রাতে টেকনাফ কোস্ট গার্ড স্টেশনের একটি দল হ্নীলা ইউনিয়নের কোনাপাড়া সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান চালায়। এ সময় সন্দেহজনক একটি সিএনজিচালিত অটোরিকশাকে থামার সংকেত দেওয়া হলে চালক সেটি ফেলে পালিয়ে যান।’

‘পরে অটোরিকশাটিতে তল্লাশি চালিয়ে অভিনব কৌশলে লুকিয়ে রাখা ৭০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। জব্দ করা ইয়াবার আনুমানিক মূল্য প্রায় ৩ কোটি ৫০ লাখ টাকা।’

কোস্ট গার্ড জানায়, ‘জব্দ করা ইয়াবা ও সিএনজিচালিত অটোরিকশার বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।’

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, ‘দেশের সীমান্ত এলাকায় মাদকের বিস্তার রোধে বাংলাদেশ কোস্ট গার্ড নিয়মিত অভিযান চালাচ্ছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মেসিদের জয় চেয়ে নেতানিয়াহু বললেন ‘ভামোস আর্জেন্টিনা

মেসিদের জয় চেয়ে নেতানিয়াহু বললেন ‘ভামোস আর্জেন্টিনা

‘হেফাজতের সমাবেশে হামলায় ৬১ জনের মৃত্যুর তথ্য মিলেছে’

চিফ প্রসিকিউটর ‘হেফাজতের সমাবেশে হামলায় ৬১ জনের মৃত্যুর তথ্য মিলেছে’

স্পেন নাকি আর্জেন্টিনা, যা জানালো সুপারকম্পিউটার

স্পেন নাকি আর্জেন্টিনা, যা জানালো সুপারকম্পিউটার

জুলাই মাসে কখনোই বিশ্বকাপ জেতেনি আর্জেন্টিনা

জুলাই মাসে কখনোই বিশ্বকাপ জেতেনি আর্জেন্টিনা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App