রামগড়ে বিজিবির মানবিক সহায়তা প্রদান
রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি
প্রকাশ: ২৩ জুলাই ২০২৬, ০১:১৬ পিএম
ছবি: সংগৃহীত
খাগড়াছড়ির রামগড়ে সীমান্ত নিরাপত্তার পাশাপাশি জনকল্যাণমূলক কার্যক্রম জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার (২৩ জুলাই) সকালে স্থানীয় জনগণের জীবনমান উন্নয়নে বিভিন্ন সহায়তামূলক কার্যক্রম পরিচালনা করে রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি)।
খাগড়াছড়ির রামগড় উপজেলায় সীমান্ত নিরাপত্তার পাশাপাশি জনকল্যাণমূলক কার্যক্রম জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি)'র উদ্যোগে বৃহস্পতিবার (২৩ জুলাই) সকালে স্থানীয় জনগণের জীবনমান উন্নয়নে নানা সহায়তামূলক কার্যক্রম পরিচালনা করা হয়েছে।
আরো পড়ুন: সাবেক স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা
রামগড় জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. আহসান উল ইসলাম (বিজিওএম, পিএসসি)-এর সার্বিক দিকনির্দেশনায় জোন সদর এলাকায় এ কর্মসূচি বাস্তবায়িত হয়।
এসময় ৪৩ বিজিবি ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় বসবাসরত পাহাড়ী-বাঙালি জনগোষ্ঠীদের মাঝে সেলাই মেশিন, কৃষি জমির জন্য স্প্রে মেশিন ও প্রাথমিক বিদ্যালয়ে খেলাধুলা সামগ্রী বিতরণ করা হয়। এছাড়াও মসজিদ, মাদ্রাসা ও মন্দিরে আর্থিক অনুদান, উচ্চ শিক্ষা, গরীব ও দুস্থ পরিবার এবং অসুস্থ ব্যক্তিদের চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়।
রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) জানায়, সীমান্ত সুরক্ষা, মাদক ও চোরাচালান প্রতিরোধের পাশাপাশি দায়িত্বপূর্ণ এলাকায় শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে এবং আর্থ-সামাজিক উন্নয়নে এ ধরনের কার্যক্রম নিয়মিত পরিচালনা করা হচ্ছে। বিজিবি'র এ ধরনের মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
