×

চট্টগ্রাম

বীর মুক্তিযোদ্ধা ইব্রাহীম আর নেই, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

Icon

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

প্রকাশ: ২৩ জুলাই ২০২৬, ০৬:২৫ পিএম

বীর মুক্তিযোদ্ধা ইব্রাহীম আর নেই, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

ছবি: সংগৃহীত

মহান মুক্তিযুদ্ধের বীর সেনানী, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার ১নং ওয়ার্ডের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা মো. ইব্রাহীম আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বার্ধক্যজনিত কারণে দীর্ঘদিন অসুস্থ থাকার পর গতকাল বুধবার বিকাল ৪টার সময় পৌরসভার পশ্চিম মেড্ডা নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮২ বছর। আজ বৃহস্পতিবার সকাল ১০টায় শেরপুর কেন্দ্রীয় কবরস্থান-সংলগ্ন ঈদগাহ মাঠে জানাজা ও রাষ্ট্রীয় মর্যাদা প্রদান শেষে শেরপুর কেন্দ্রীয় কবরস্থানে তাঁর লাশ দাফন করা হয়। ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের পক্ষ থেকে সহকারী কমিশনার (ভূমি) নাছরিনের নেতৃত্বে তাঁকে গার্ড অব অনার দেওয়া হয়।

এ সময় জেলা প্রশাসন, স্থানীয় জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, আত্মীয়-স্বজনসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ উপস্থিত থেকে তাঁকে শেষ শ্রদ্ধা জানান।

আরও পড়ুন: কক্সবাজার হবে আধুনিক পর্যটন হাব

জানা গেছে, মো. ইব্রাহীম মহান মুক্তিযুদ্ধে অংশ নিয়ে দেশের স্বাধীনতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। স্বাধীনতার পর তিনি একজন সৎ, আদর্শবান ও সমাজহিতৈষী ব্যক্তি হিসেবে জীবনযাপন করে যান।

ব্যক্তিজীবনে তিনি ছিলেন বিনয়ী, সদালাপী ও মানবিক গুণাবলির অধিকারী। মৃত্যুর সময় তিনি ২ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। বীরমুক্তিযোদ্ধা মো. ইব্রাহীমের গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার পাকশিমুল ইউনিয়নের তেলিয়াকান্দি গ্রামে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App