×

জাতীয়

দ্রুত হবে মাস্টারপ্ল্যান

কক্সবাজার হবে আধুনিক পর্যটন হাব

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৩ জুলাই ২০২৬, ০৬:১৫ পিএম

কক্সবাজার হবে আধুনিক পর্যটন হাব

ছবি: সংগৃহীত

পৃথিবীর দীর্ঘতম বালুকাময় সমুদ্রসৈকত কক্সবাজারকে বিশ্বমানের পর্যটন হাব হিসেবে গড়ে তুলতে সমন্বিত উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে সরকার। এ লক্ষ্যে নতুন মাস্টারপ্ল্যান প্রণয়ন, ইকো ট্যুরিজমভিত্তিক উন্নয়ন এবং আন্তর্জাতিক বিমানবন্দর চালুর প্রস্তুতির বিষয়টি গুরুত্ব পেয়েছে উচ্চপর্যায়ের এক বৈঠকে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুর ১টায় অর্থ বিভাগের সম্মেলন কক্ষে কক্সবাজারের পর্যটন খাতসহ জেলার ভবিষ্যৎ সমন্বিত উন্নয়ন কর্মপরিকল্পনা পর্যালোচনা-সংক্রান্ত এক সভা অনুষ্ঠিত হয়। অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু, গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: বিশ্বমঞ্চে বাংলাদেশের পর্যটন তুলে ধরতে ব্যাপক উদ্যোগ

সভায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম বলেন, পৃথিবীর দীর্ঘতম বালুকাময় সমুদ্রসৈকত কক্সবাজারকে পর্যটন হাবে পরিণত করতে চায় সরকার। এ লক্ষ্যে কক্সবাজারে বাংলাদেশ পর্যটন করপোরেশনের হোটেলগুলোর আধুনিকায়নের উদ্যোগ ইতিমধ্যে নেওয়া হয়েছে। তিনি কক্সবাজারের উন্নয়নে ইকো ট্যুরিজম মডেল অনুসরণের আহ্বান জানান। পাশাপাশি পর্যটন হাব হিসেবে কক্সবাজারকে গড়ে তুলতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।

মন্ত্রী আরও বলেন, কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন অল্প সময়ের মধ্যেই করা সম্ভব হবে বলে তিনি আশা করছেন। নতুন আন্তর্জাতিক বিমানবন্দর চালু হলে বিদেশি পর্যটকদের কাছে কক্সবাজার আরও আকর্ষণীয় হয়ে উঠবে।

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রীর প্রস্তাবের সঙ্গে সামঞ্জস্য রেখে কক্সবাজারের জন্য নতুন একটি মাস্টারপ্ল্যান প্রণয়ন করা হবে। ওই পরিকল্পনার মাধ্যমে কক্সবাজারকে একটি অত্যাধুনিক পর্যটন হাবে রূপ দেওয়া হবে। সভায় মেরিন ড্রাইভে ভিজিটরস পয়েন্ট নির্মাণ এবং ব্লু ইকোনমি ইউনিভার্সিটি প্রতিষ্ঠার বিষয়েও বিস্তারিত আলোচনা হয়।

সভা শেষে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী অংশীজনদের প্রস্তাবের ভিত্তিতে কক্সবাজারকে স্মার্ট সিটি হিসেবে গড়ে তুলতে দ্রুত একটি মাস্টারপ্ল্যানের কাজ শুরু করার নির্দেশ দেন। সভায় অর্থ বিভাগ, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়সহ বিভিন্ন সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App