×

চট্টগ্রাম

গ্যাস সংকট

সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৪ জুলাই ২০২৬, ১২:০৩ পিএম

সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন

ছবি: সংগৃহীত

মহেশখালীতে ভাসমান এলএনজি টার্মিনালে কারিগরি ত্রুটির কারণে জাতীয় গ্রিডে দৈনিক প্রায় ৪৫০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ হ্রাস পেয়েছে বলে জানিয়েছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। ফলে গ্যাস সরবরাহ কমে যাওয়ায় রাজধানীজুড়ে তীব্র সিএনজি সংকট দেখা দিয়েছে।

ফিলিং স্টেশনগুলোতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও গ্যাস পাচ্ছে না। এর ফলে সিএনজিচালিত যানবাহনের চালক, গণপরিবহন খাতের কর্মী ও যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছে। এছাড়াও সংকটের প্রভাব পড়েছে চালকদের আয়-রোজগারের উপরেও।

রাজধানীর বিভিন্ন সিএনজি ফিলিং স্টেশন ঘুরে দেখা গেছে, গ্যাস সংগ্রহের জন্য দিন-রাত দীর্ঘ সারিতে অপেক্ষা করছেন চালকেরা।অনেক পাম্পে রাত থেকেই গাড়ির লাইন শুরু হচ্ছে।

সিএনজি চালিত গাড়ির চালক জানান, সকাল ৬টা থেকে দুপুর ১টা পর্যন্ত লাইনে দাঁড়িয়েও অনেক সময় গ্যাস পাওয়া যাচ্ছে না। ফলে দিনের বড় একটি সময় পাম্পেই কাটছে, যা তাদের স্বাভাবিক আয় ব্যাহত করছে। সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন নিম্ন ও মধ্যম আয়ের চালকেরা।

আরো পড়ুন: মানিকগঞ্জ সদর থানায় অগ্নিকাণ্ডে পুড়ল ওসির কক্ষ

সিএনজিচালিত অটোরিকশা ও রাইড-শেয়ারিং সেবার সঙ্গে যুক্ত অনেক চালক বলছেন, সময়মতো গ্যাস না পাওয়ায় তারা যাত্রী পরিবহন করতে পারছেন না। এতে দৈনিক আয় উল্লেখযোগ্যভাবে কমে গেছে।

কিছু চালক অভিযোগ করে বলেন, কৃত্রিম সংকট সৃষ্টি করে গ্যাসের দাম বাড়ানোর পরিবেশ তৈরি করা হচ্ছে। তাদের দাবি, অতীতেও জ্বালানি তেলের ক্ষেত্রে সংকট দেখিয়ে মূল্য বৃদ্ধি করা হয়েছিল। এবারও একই ধরনের পরিস্থিতি তৈরি করা হচ্ছে বলে তাদের আশঙ্কা।

অন্যদিকে গ্যাস সরবরাহ স্বাভাবিক না থাকায় লোকসানের মুখে পড়েছেন সিএনজি ফিলিং স্টেশনের মালিকরাও। তারা দ্রুত এলএনজি সরবরাহ স্বাভাবিক করে সংকট নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ কামনা করেছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ভাইরাল এএসআইয়ের নাচ-গান, অতঃপর...

ভাইরাল এএসআইয়ের নাচ-গান, অতঃপর...

কলকাতার ফুটপাতে ঘুমাচ্ছেন বাংলাদেশিরা

কলকাতার ফুটপাতে ঘুমাচ্ছেন বাংলাদেশিরা

রাবির হলের কক্ষে মশারির ওপর বিষধর কালাচ, তারপর যা হলো

রাবির হলের কক্ষে মশারির ওপর বিষধর কালাচ, তারপর যা হলো

ভালো ফল করলেই হবে না, দক্ষ ও মানবিক স্বাস্থ্যকর্মী হতে হবে: ভূমিমন্ত্রী

ভালো ফল করলেই হবে না, দক্ষ ও মানবিক স্বাস্থ্যকর্মী হতে হবে: ভূমিমন্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App