×

চট্টগ্রাম

চর দখল নিয়ে দুই গ্রামের রক্তক্ষয়ী সংঘর্ষ, নিহত ১, আহত ২৮

Icon

মেঘনা (কুমিল্লা) প্রতিনিধি

প্রকাশ: ২৬ জুলাই ২০২৬, ১০:০৮ পিএম

চর দখল নিয়ে দুই গ্রামের রক্তক্ষয়ী সংঘর্ষ, নিহত ১, আহত ২৮

ছবি: ভোরের কাগজ

কুমিল্লার মেঘনা ও তিতাস উপজেলার বাসিন্দাদের মধ্যে চর দখলকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ২৮ জন আহত হয়েছেন। নিহত নারী উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের চর বিনোদপুর গ্রামের কাবিল মিয়ার স্ত্রী কুহিনূর আক্তার (৩৮)। রোববার (২৬ জুলাই) বিকেলে উপজেলার চরবিনোদপুর এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মেঘনা উপজেলার আলীপুর এলাকার কাঠালিয়া নদীর দক্ষিণ পাড় এবং নতুন ভাটেরারচর গ্রামের পশ্চিম-দক্ষিণ পাশের একটি চর দখলকে কেন্দ্র করে মেঘনার চরবিনোদপুর ও তিতাস উপজেলার নতুন ভাটেরারচর গ্রামের বাসিন্দাদের মধ্যে দীর্ঘদিন ধরে টেটাযুদ্ধ, হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে আসছে।

এরই ধারাবাহিকতায় সর্বশেষ গত ১৫ জুন মেঘনার চরবিনোদপুর গ্রামের বাসিন্দাদের সঙ্গে পার্শ্ববর্তী তিতাস উপজেলার বাটেরা গ্রামের লোকজনের সংঘর্ষ হয়। ওই ঘটনার জের ধরে আজ রোববার আবারও দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষে টেটা ও দেশীয় অস্ত্র ব্যবহার করা হলে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। আহতদের মেঘনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

আরও পড়ুন: ছদ্মবেশী সাংবাদিকের কাছ থেকে ঘুষ নিলেন পুলিশ, তোলপাড়

অন্যদিকে তিতাস উপজেলায় আহতের সুনির্দিষ্ট সংখ্যা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে ওই এলাকার কয়েকজন বাসিন্দার ফেসবুক পোস্টে সংঘর্ষে পাঁচ থেকে ছয়জন আহত হওয়ার দাবি করা হয়েছে। যদিও বিষয়টি স্বাধীনভাবে নিশ্চিত হওয়া সম্ভব হয়নি।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সায়মা রহমান বলেন, সংঘর্ষের ঘটনায় এ পর্যন্ত মেঘনার মোট ২৮ জন আহত হয়েছেন। তাঁদের মধ্যে গুরুতর আহত ১০ জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি ১৮ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এবং চিকিৎসা শেষে তাঁরা বাড়ি ফিরে গেছেন। এ ঘটনায় একজনের মৃত্যু হয়েছে।

এ বিষয়ে মেঘনা থানার তদন্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, খবর পেয়ে মেঘনা ও তিতাস-দুই থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এ ঘটনায় এখনো কোনো পক্ষ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দাগনভূঞায় দুর্গাপূজার নিরাপত্তায় আনসার-ভিডিপির ব্রিফিং

দাগনভূঞায় দুর্গাপূজার নিরাপত্তায় আনসার-ভিডিপির ব্রিফিং

প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা-সমঅধিকার নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ

রাষ্ট্রপতি প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা-সমঅধিকার নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ

‘হিলারী ক্লিনটন তো অনেক বোকা, আবার ড. ইউনূসকে পুরষ্কৃত করেছে’

‘হিলারী ক্লিনটন তো অনেক বোকা, আবার ড. ইউনূসকে পুরষ্কৃত করেছে’

বছর শেষে বাড়তে পারে খাদ্যসংকট, বিপদে ১ কোটি ৮১ লাখ মানুষ

বছর শেষে বাড়তে পারে খাদ্যসংকট, বিপদে ১ কোটি ৮১ লাখ মানুষ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App