×

অপরাধ

ছদ্মবেশী সাংবাদিকের কাছ থেকে ঘুষ নিলেন পুলিশ, তোলপাড়

Icon

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি

প্রকাশ: ২৬ জুলাই ২০২৬, ০৩:১৫ পিএম

ছদ্মবেশী সাংবাদিকের কাছ থেকে ঘুষ নিলেন পুলিশ, তোলপাড়

সাংবাদিক তৌহিদুল ইসলাম শুভর কাছে থেকে ঘুষ নিচ্ছেন নৌ পুলিশের এএসআই মো. কবির। ছবি: সংগৃহীত

বরগুনার পাথরঘাটা উপজেলার চরদুয়ানী নৌ পুলিশ ফাঁড়ির বিরুদ্ধে জেলে, মাছ ধরার ট্রলার, স্টিল বডি ট্রলার ও ছোট জাহাজের মালিকদের কাছ থেকে নিয়মিত মাসোহারা আদায়ের অভিযোগ উঠেছে। অভিযোগের সত্যতা যাচাই করতে এক অনুসন্ধানী প্রতিবেদনের অংশ হিসেবে এক সাংবাদিক জেলের ছদ্মবেশে গোপন অনুসন্ধান চালালে অভিযোগের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কিছু তথ্য ও ভিডিওচিত্র সামনে আসে।

অভিযোগ রয়েছে, চরদুয়ানী ইউনিয়নের ভাড়ানি খাল দিয়ে চলাচলকারী নৌযানগুলোর কাছ থেকে মাসিক ভিত্তিতে নির্ধারিত অঙ্কের টাকা আদায় করা হয়। টাকা দিতে অস্বীকৃতি জানালে মামলা, হয়রানি কিংবা নৌযান আটকে দেওয়ার ভয় দেখানো হয় বলেও অভিযোগ করেন একাধিক জেলে।

অনুসন্ধানে জেলের পরিচয়ে এক সাংবাদিক নৌ পুলিশ ফাঁড়ির এএসআই মো. কবিরের সঙ্গে যোগাযোগ করেন। অভিযোগ অনুযায়ী, প্রথমে মুঠোফোনে তার কাছে টাকা দাবি করা হয়। পরে বিকাশে কিছু টাকা পাঠানোর পর তা কম হয়েছে জানিয়ে আরও টাকা নিয়ে সরাসরি দেখা করতে বলা হয়। পরদিন জেলের ছদ্মবেশে ওই সাংবাদিক নৌ পুলিশ ফাঁড়িতে গেলে এএসআই মো. কবির তোাকে অফিস কক্ষে ডেকে নেন। সেখানে তার হাতে টাকা তুলে দেওয়া হলে তিনি নিজ হাতে টাকা গুনে গ্রহণ করেন। পুরো ঘটনাটি গোপন ক্যামেরায় ধারণ করা হয়।

আরও পড়ুন: কৃষকের ছদ্মবেশে মাঠে পুলিশ, ধরা পড়ল সাজাপ্রাপ্ত আসামি

অনুসন্ধানের সময় এএসআই মো. কবিরের সঙ্গে কথোপকথনে আদায় করা অর্থের ভাগ-বণ্টন সম্পর্কেও বিভিন্ন বক্তব্য উঠে আসে, এ সময় তিনি জানান এই টাকার ভাগ উপর পর্যন্ত দিতে হয়। জানতে চাইলে বরগুনা ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, জেলেদের কাছ থেকে এ ধরনের মাসোহারা আদায়ের অভিযোগ দীর্ঘদিনের। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত হওয়া প্রয়োজন।

এদিকে অভিযোগের বিষয়ে বক্তব্য নিতে গেলে গোপন ক্যামেরার ভিডিও দেখানোর পর নৌ পুলিশ ফাঁড়ির অন্য এক সদস্য প্রতিবেদকের হাত থেকে মোবাইল ফোন নিয়ে ভিডিও মুছে ফেলার চেষ্টা করেন।

টাকা নেওয়ার বিষয়ে জানতে চাইলে এএসআই মো. কবির মুঠোফোনে বলেন, তিনি বর্তমানে ছুটিতে আছেন এবং অভিযোগের বিষয়ে কিছু জানেন না। অভিযোগের বিষয়ে জানতে চাইলে চরদুয়ানী নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ গজনবী (গজ গভীর) মিয়া বলেন, এ ধরনের কোনো চাঁদা আদায়ের বিষয়ে আমি কিছু জানি না।

পাথরঘাটা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা হাসিবুল হক বলেন, জেলেদের হয়রানির অভিযোগ তার নজরে এসেছে। বিষয়টি খতিয়ে দেখা হবে এবং উপজেলা আইনশৃঙ্খলা সভায় উত্থাপন করা হবে।

বরিশাল নৌ পুলিশ সুপার নাজমুল হক মুঠোফোনে বলেন, ‘আমরা গুরুত্বের সঙ্গে বিষয়টি তদন্ত করছি। যদি তদন্তে কোনো পুলিশ সদস্যের বিরুদ্ধে চাঁদাবাজি বা অনিয়মের প্রমাণ পাওয়া যায়, তাহলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিভাগীয় ও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই রাষ্ট্রপতির বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ

সাবেক দুই রাষ্ট্রপতির বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ

ছদ্মবেশী সাংবাদিকের কাছ থেকে ঘুষ নিলেন পুলিশ, তোলপাড়

ছদ্মবেশী সাংবাদিকের কাছ থেকে ঘুষ নিলেন পুলিশ, তোলপাড়

নিউইয়র্কে একসঙ্গে অভিষেক-ঐশ্বরিয়া

নিউইয়র্কে একসঙ্গে অভিষেক-ঐশ্বরিয়া

ইনস্টাগ্রাম রিলে বিশ্বরেকর্ড গড়লেন নরেন্দ্র মোদী

ইনস্টাগ্রাম রিলে বিশ্বরেকর্ড গড়লেন নরেন্দ্র মোদী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App