×

চট্টগ্রাম

বাসের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল ৬ অটোরিকশা, নিহত ২

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ৩০ জুলাই ২০২৬, ০৯:৫০ পিএম

বাসের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল ৬ অটোরিকশা, নিহত ২

ছবি: সংগৃহীত

চট্টগ্রামের আনোয়ারায় দ্রুতগতির একটি যাত্রীবাহী বাস ছয়টি সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দিলে দুই নারী নিহত এবং অন্তত ৩০ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৩০ জুলাই) রাত ৮টার দিকে উপজেলার টানেল সংযোগ চত্বরে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন বারখাইন ইউনিয়নের ঝিউরি এলাকার বাসিন্দা পলি দত্ত (৩০) ও ইফা শীল (৪০)। পলি দত্ত দুই সন্তানের জননী এবং কাজল দত্তের স্ত্রী। ইফা শীল একই এলাকার শিমুল শীলের স্ত্রী।

আরো পড়ুন: বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, গুরুতর আহত পুলিশ সদস্যকে সিলেটে প্রেরণ

প্রত্যক্ষদর্শীরা জানান, টানেল সড়ক থেকে বেরিয়ে আসা দ্রুতগতির একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে টানেল চত্বরে অপেক্ষমাণ কয়েকটি সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দেয়। পরে বাসটি সড়কের পাশে আব্দুল মান্নানের একটি চায়ের দোকানে গিয়ে থামে।

দুর্ঘটনায় ছয়টি অটোরিকশা দুমড়ে-মুচড়ে যায়। এতে চালক ও যাত্রীরা গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক দুই নারীকে মৃত ঘোষণা করেন। আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়।

আনোয়ারা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহাতাব উদ্দিন চৌধুরী জানান, হাসপাতালে আনার আগেই দুই নারীর মৃত্যু হয়। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের চমেক হাসপাতালে পাঠানো হয়েছে।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন এবং আহতদের চিকিৎসা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নোয়াখালীতে প্রবাসীদের সঙ্গে প্রতারণা, কোটি টাকা আত্মসাতের অভিযোগ

নোয়াখালীতে প্রবাসীদের সঙ্গে প্রতারণা, কোটি টাকা আত্মসাতের অভিযোগ

জামায়াতের ৬ দফা কীভাবে ৮ দফায় রূপ নিল, প্রশ্ন রাশেদ খাঁনের

জামায়াতের ৬ দফা কীভাবে ৮ দফায় রূপ নিল, প্রশ্ন রাশেদ খাঁনের

নতুন পে স্কেলের সুবিধা পাবেন না যেসব চাকরিজীবী

নতুন পে স্কেলের সুবিধা পাবেন না যেসব চাকরিজীবী

পে-স্কেলে সর্বোচ্চ ৬০ শতাংশ বাড়িভাড়া, কোন খাতে ভাতার হার কত

পে-স্কেলে সর্বোচ্চ ৬০ শতাংশ বাড়িভাড়া, কোন খাতে ভাতার হার কত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App