×

জাতীয়

ই-রিকশা নিবন্ধন ফরম বিতরণ শুরু

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৬, ০৭:৫৮ পিএম

ই-রিকশা নিবন্ধন ফরম বিতরণ শুরু

ফাইল ছবি

রাজধানীতে ব্যাটারিচালিত তিন চাকার ই-রিকশার নিবন্ধন কার্যক্রম শুরু করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। নিবন্ধনের আবেদন ফরমের দাম নির্ধারণ করা হয়েছে ১০০ টাকা। তবে ফরম সংগ্রহ কিংবা জমা দিলেই ই-রিকশা চলাচলের অনুমতি পাওয়া যাবে না বলে জানিয়েছে সংস্থাটি।

মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে নগর ভবনের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অটোরিকশাচালকদের হাতে নিবন্ধন ফরম তুলে দেন ডিএসসিসির প্রশাসক আবদুস সালাম।

সংবাদ সম্মেলনে তিনি জানান, নিবন্ধন ফরম সংগ্রহ বা জমা দেওয়াকে ই-রিকশা চলাচলের অনুমতি হিসেবে বিবেচনা করা যাবে না। আবেদন যাচাই-বাছাইয়ের পর সংশ্লিষ্ট ই-রিকশার কারিগরি সক্ষমতা যাচাইয়ের জন্য বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) কারিগরি ছাড়পত্র নিতে হবে। এ ছাড়া নির্ধারিত ওয়ার্কশপেই এসব ই-রিকশা তৈরি করতে হবে।

আবদুস সালাম আরও জানান, ই-রিকশার ব্যাটারি চার্জ দেওয়ার জন্য থানা অথবা ওয়ার্ডভিত্তিক চার্জিং পয়েন্ট স্থাপন করা হবে। পাশাপাশি রাজধানীর কোন এলাকায় কতটি ই-রিকশা চলাচল করতে পারবে, তা পরবর্তী সময়ে নির্ধারণ করবে সিটি করপোরেশন।

এর আগে সোমবার (২ নভেম্বর) থেকে দেশের ১৩টি সিটি করপোরেশনে ব্যাটারিচালিত তিন চাকার ই-রিকশার নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে। এসব যানবাহনকে প্রথমে একটি আইনি নিয়ন্ত্রণ কাঠামোর আওতায় আনার পরিকল্পনা নিয়েছে সরকার। পরবর্তী সময়ে পর্যায়ক্রমে ই-রিকশার ভাড়া নির্ধারণ এবং চালকদের ড্রাইভিং লাইসেন্স দেওয়ার উদ্যোগ নেওয়া হবে।

আরও পড়ুন: শেখ হাসিনার সম্পদ বাজেয়াপ্তে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি

এ বিষয়ে রোববার (১ নভেম্বর) সচিবালয়ে সিটি করপোরেশন এলাকায় ধীরগতির ব্যাটারিচালিত তিন চাকার যান (ই-রিকশা) চলাচলসংক্রান্ত বিধিমালা নিয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বিস্তারিত তুলে ধরেন।

তিনি বলেন, দীর্ঘদিন ধরে কোনো আনুষ্ঠানিক নিয়ন্ত্রণ কাঠামো ছাড়াই ই-রিকশাগুলো চলাচল করছে। এসব যানবাহনকে নিবন্ধনের মাধ্যমে আইনি ব্যবস্থাপনার আওতায় আনা হবে।

প্রতিমন্ত্রী আরও জানান, ২০২৬ সালে জাতীয় সংসদে স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন, ২০০৯ সংশোধনের মাধ্যমে ই-রিকশা নিবন্ধনের আইনি ভিত্তি তৈরি করা হয়েছে। এ লক্ষ্যে আইনের ১২০ ধারায় প্রয়োজনীয় বিধান যুক্ত করা হয়েছে।

তিনি বলেন, বিধিমালা প্রণয়নের পর আইন মন্ত্রণালয়ের ভেটিং সম্পন্ন হয়েছে এবং তা সরকারি গেজেটে প্রকাশ করা হয়েছে। ফলে ই-রিকশার নিবন্ধন কার্যক্রম শুরু করতে এখন আর কোনো আইনি বাধা নেই।

সরকারের এই উদ্যোগের মাধ্যমে দীর্ঘদিন ধরে অনিয়ন্ত্রিতভাবে চলাচল করা ব্যাটারিচালিত ই-রিকশাকে নিবন্ধনের আওতায় এনে যানবাহনের সংখ্যা, চলাচলের এলাকা, কারিগরি মান ও চালকদের যোগ্যতা নির্ধারণের পরিকল্পনা রয়েছে। পর্যায়ক্রমে এসব ব্যবস্থার বাস্তবায়নের মাধ্যমে নগর পরিবহনে শৃঙ্খলা ফিরিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করেছে সরকার।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের বাড়িতে আগুন

সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের বাড়িতে আগুন

গোমস্তাপুরে সড়ক দুর্ঘটনায় শিশু নিহত

গোমস্তাপুরে সড়ক দুর্ঘটনায় শিশু নিহত

‘ভিডিও ফুটেজ দেখে প্রত্যেককে আইনের আওতায় আনা হবে’

সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ‘ভিডিও ফুটেজ দেখে প্রত্যেককে আইনের আওতায় আনা হবে’

আ.লীগের সঙ্গে বিএনপির একাংশের সমঝোতায় দলটি বিপন্ন হতে পারে

হাসনাত আবদুল্লাহ আ.লীগের সঙ্গে বিএনপির একাংশের সমঝোতায় দলটি বিপন্ন হতে পারে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App