×

চট্টগ্রাম

সংবর্ধনা পেল জুলাইযোদ্ধারা

Icon

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

প্রকাশ: ০৫ আগস্ট ২০২৬, ০৩:০০ পিএম

সংবর্ধনা পেল জুলাইযোদ্ধারা

ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় জুলাই শহীদ পরিবার ও আহত জুলাই যোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়েছে। বুধবার উপজেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে এ সংবর্ধনা দেওয়া হয়। শহীদ জাবির ইব্রাহিমের পিতা ও পাঁচজন আহতকে সংবর্ধনা দেয় প্রশাসন।

উপজেলা পরিষদ সম্মলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তাপসী রাবেয়া। এ সময় উপস্থিত ছিলেন আখাউড়া থানার ওসি জাবেদ উল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. হিমেল খান, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল মুনসুর মিশন, উপজেলা বিএনপি সভাপতি জয়নাল আবেদীন আব্দু, শহীদ জাবির ইব্রাহিমের পিতা মো. কবির হোসেন, উপজেলা জামায়াতের আমীর মো. ইকবাল ভূঁইয়া, সেলিম ভূইয়া, আক্তার খান, মো. বোরহান উদ্দিন, ছায়েব আলী, তাজুল ইসলাম, শাহাদাৎ হোসেন, আমিরুল ইসলাম প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, ‘আমাদেরকে জুলাইযোদ্ধাদের মর্যাদা অক্ষুন্ন রাখতে হবে। জুলাই চেতনা বাস্তবায়িত করতে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। সবার আগে বাংলাদেশ গড়ার কথা মনে রাখতে হবে।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী মারা গেছেন

সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী মারা গেছেন

বৃষ্টির দিনে চা শ্রমিকদের স্বস্তি, রেইনকোট দিচ্ছে সরকার

বৃষ্টির দিনে চা শ্রমিকদের স্বস্তি, রেইনকোট দিচ্ছে সরকার

চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৪

চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৪

বুড়িমারী বন্দরে আমদানি-রপ্তানিতে ধস, কমেছে রাজস্ব আয়

বুড়িমারী বন্দরে আমদানি-রপ্তানিতে ধস, কমেছে রাজস্ব আয়

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App