×

চট্টগ্রাম

শৃঙ্খলা বিনষ্টকারীদের বিরুদ্ধে সজাগ থাকতে হবে: প্রধানমন্ত্রী

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৯ আগস্ট ২০২৬, ০৪:৪০ পিএম

শৃঙ্খলা বিনষ্টকারীদের বিরুদ্ধে সজাগ থাকতে হবে: প্রধানমন্ত্রী

ছবি: সংগৃহীত

সামাজিক শৃঙ্খলা বিনষ্টকারীদের বিরুদ্ধে সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 

তিনি বলেছেন, জনগণের সমর্থন থাকলে সরকারের সব প্রতিশ্রুতি বাস্তবায়ন করা সম্ভব।

রোববার (৯ আগস্ট) দুপুর আড়াইটার দিকে চট্টগ্রামের বাঁশখালীতে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের পুনর্বাসন উপলক্ষে আয়োজিত ‘গৃহ হস্তান্তর, অনুদান ও ত্রাণসামগ্রী বিতরণ’ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, সমুদ্র উপকূলীয় এলাকায় কারখানা নির্মাণের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে। পাশাপাশি লবণচাষিদের ন্যায্যমূল্য নিশ্চিত করতে সরকার কাজ করবে।

আরও পড়ুন: বন্যায় ক্ষতিগ্রস্তরা পেলো নতুন বাড়ির চাবি

জ্বালানি খাত নিয়ে সরকারের ১০ বছরের পরিকল্পনা সংসদে উপস্থাপন করা হবে জানিয়ে তিনি বলেন, এ বিষয়ে বিরোধীদলকে বিভ্রান্তি সৃষ্টি না করার আহ্বান জানানো হয়েছে।

এর আগে বাঁশখালীর বাহারছড়া গ্রামে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সরকারের কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের খোঁজখবর নেন।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সঙ্গে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, ত্রাণ ও দুর্যোগ প্রতিমন্ত্রী আসাদুল হাবিব দুলুসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সমাবেশ ঘিরে দিল্লিতে ইন্টারনেট বন্ধ রাখার নির্দেশ

সমাবেশ ঘিরে দিল্লিতে ইন্টারনেট বন্ধ রাখার নির্দেশ

‘অনেক ডিসেম্বর আসবে, শেখ হাসিনা আসবে না’

রাশেদ খান ‘অনেক ডিসেম্বর আসবে, শেখ হাসিনা আসবে না’

দুর্দান্ত শুরু করলেও দিনশেষে ৮ উইকেট নেই বাংলাদেশের

দুর্দান্ত শুরু করলেও দিনশেষে ৮ উইকেট নেই বাংলাদেশের

‘আলেম-ওলামাদের কারও রাজনৈতিক খেলার গুটি হওয়া যাবে না’

‘আলেম-ওলামাদের কারও রাজনৈতিক খেলার গুটি হওয়া যাবে না’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App