×

জাতীয়

বন্যায় ক্ষতিগ্রস্তরা পেলো নতুন বাড়ির চাবি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৯ আগস্ট ২০২৬, ০৪:১৬ পিএম

বন্যায় ক্ষতিগ্রস্তরা পেলো নতুন বাড়ির চাবি

ছবি : সংগৃহীত

চট্টগ্রামের বাঁশখালীতে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের পুনর্বাসন কার্যক্রমের অংশ হিসেবে নতুন ঘরের চাবি হস্তান্তর করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (৯ আগস্ট) দুপুর ১টা ২০ মিনিটে উপজেলার বাহারছড়া ইউনিয়নের পশ্চিম বাঁশখালী এলাকায় গিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে নতুন ঘরের চাবি তুলে দেন তিনি। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি বিষয়টি জানিয়েছেন।

তিনি বলেন, বাঁশখালীর বাহারছড়া এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসনে সরকারের কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের পরিবারের খোঁজখবর নেন।

পরে প্রধানমন্ত্রী সেখানে একটি মেহগনি গাছের চারা রোপণ করেন।

আরও পড়ুন : কাদের-পলকের ফোনালাপ: কথা হয় যেসব বিষয়ে

এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এবং ত্রাণ ও দুর্যোগ প্রতিমন্ত্রী আসাদুল হাবিব দুলু।

এর আগে গত মাসের শুরুতে অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে বাঁশখালীর বিভিন্ন এলাকা প্লাবিত হয়। এতে উপজেলার বিভিন্ন এলাকার ঘরবাড়ি, পুকুর, জলাশয় ও মাছের ঘের ক্ষতিগ্রস্ত হয়। পানিতে ভেসে যায় অনেক মানুষের বসতবাড়ি ও সম্পদ।

বাঁশখালীর কর্মসূচি শেষে প্রধানমন্ত্রী হেলিকপ্টারে ফটিকছড়ির উদ্দেশে রওনা হন। সেখানে আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসায় হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির শাহ মুহিবুল্লাহ বাবুনগরীর সঙ্গে তাঁর সাক্ষাতের কথা রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সমাবেশ ঘিরে দিল্লিতে ইন্টারনেট বন্ধ রাখার নির্দেশ

সমাবেশ ঘিরে দিল্লিতে ইন্টারনেট বন্ধ রাখার নির্দেশ

‘অনেক ডিসেম্বর আসবে, শেখ হাসিনা আসবে না’

রাশেদ খান ‘অনেক ডিসেম্বর আসবে, শেখ হাসিনা আসবে না’

দুর্দান্ত শুরু করলেও দিনশেষে ৮ উইকেট নেই বাংলাদেশের

দুর্দান্ত শুরু করলেও দিনশেষে ৮ উইকেট নেই বাংলাদেশের

‘আলেম-ওলামাদের কারও রাজনৈতিক খেলার গুটি হওয়া যাবে না’

‘আলেম-ওলামাদের কারও রাজনৈতিক খেলার গুটি হওয়া যাবে না’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App