×

চট্টগ্রাম

ছাত্রদল নেত্রীর পর্নোগ্রাফি মামলা

সাবেক ছাত্রদল নেতা ও সাংবাদিককে তুলে নিয়ে গেল ডিবি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১২ আগস্ট ২০২৬, ০৩:৪১ পিএম

সাবেক ছাত্রদল নেতা ও সাংবাদিককে তুলে নিয়ে গেল ডিবি

ছবি: সংগৃহীত

রাঙামাটি জেলা পরিষদের সামনে থেকে হঠাৎই ডিবির মাইক্রোবাসে তুলে নেওয়া হলো সাবেক ছাত্রদল নেতা আলী আকবর সুমন ও ডিবিসি নিউজের রাঙামাটি প্রতিনিধি সৈকত রঞ্জন চৌধুরীকে। পরে জানা যায়, ছাত্রদলের কেন্দ্রীয় এক নেত্রীর করা পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের মামলায় তাঁদের সন্দেহভাজন হিসেবে আটক করা হয়েছে।

গতকাল মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে রাঙামাটি জেলা পরিষদ কার্যালয়ের সামনে থেকে ডিবির একটি দল তাদের তুলে নিয়ে যায়। জেলা পরিষদের সিসিটিভি ফুটেজেও একটি মাইক্রোবাসে করে তাদের নিয়ে যাওয়ার দৃশ্য দেখা গেছে।

রাঙামাটির পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব জানান, রাজধানীর শাহবাগ থানায় ছাত্রদল নেত্রীর দায়ের করা পর্নোগ্রাফি আইনের মামলায় সন্দেহভাজন হিসেবে রাঙামাটি থেকে ডিএমপির গোয়েন্দা পুলিশ দুজনকে আটক করেছে। তবে এ বিষয়ে রাঙামাটি পুলিশকে এর চেয়ে বেশি বিস্তারিত কিছু জানানো হয়নি।

আরও পড়ুন: গভীর রাতে ইটভাটায় ঢুকে যুবদল কর্মীকে গুলি করে হত্যা

ঘটনার বিষয়ে রাঙামাটি সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. কামালউদ্দিন বলেন, মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে জেলা পরিষদের সামনে থেকে প্রথমে ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আলী আকবর সুমনকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। পরে সুমনের ফোন পেয়ে সেখানে যান সাংবাদিক সৈকত রঞ্জন চৌধুরী। সেখানে গোয়েন্দা পুলিশের সঙ্গে বাকবিতণ্ডার একপর্যায়ে সুমনসহ সৈকতকেও গ্রেপ্তার করে নেওয়া হয়।

রাঙামাটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. ইলিয়াছ বলেন, পর্নোগ্রাফি মামলায় সাংবাদিক সৈকতের নাম রয়েছে কি না—তা আমাদের জানা নেই। তবে বন্ধু আলী আকবর সুমনকে গ্রেপ্তারের সময় পুলিশের সঙ্গে বাকবিতণ্ডার জেরে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে শুনেছি। আমরা অবিলম্বে সাংবাদিক সৈকতের মুক্তি দাবি করছি। এ বিষয়ে সর্বদলীয় বৈঠক ডেকে পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে।

সম্প্রতি ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির ওই নারী যুগ্ম সাধারণ সম্পাদকের একটি আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় তিনি শাহবাগ থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কী আছে চুক্তিতে, কেনই বা ডিপি ওয়ার্ল্ড?

চট্টগ্রাম বন্দরের টার্মিনাল পরিচালনা কী আছে চুক্তিতে, কেনই বা ডিপি ওয়ার্ল্ড?

পদ্মা নদীতে নিখোঁজের ২৭ ঘণ্টা পর স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার

পদ্মা নদীতে নিখোঁজের ২৭ ঘণ্টা পর স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার

সড়ক দুর্ঘটনায় জ্ঞান হারানো যুবকের পকেটে মিলল ৯৫০ ইয়াবা

সড়ক দুর্ঘটনায় জ্ঞান হারানো যুবকের পকেটে মিলল ৯৫০ ইয়াবা

প্রধানমন্ত্রীর সঙ্গে ডিপি ওয়ার্ল্ড চেয়ারম্যানের সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর সঙ্গে ডিপি ওয়ার্ল্ড চেয়ারম্যানের সাক্ষাৎ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App