×

বিএনপি

গভীর রাতে ইটভাটায় ঢুকে যুবদল কর্মীকে গুলি করে হত্যা

Icon

খুলনা প্রতিনিধি

প্রকাশ: ১২ আগস্ট ২০২৬, ০৩:১১ পিএম

গভীর রাতে ইটভাটায় ঢুকে যুবদল কর্মীকে গুলি করে হত্যা

ছবি: সংগৃহীত

গভীর রাতে ইটভাটার ভেতর ঢুকে ফখরুল শেখকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। খুলনার রূপসায় নিহত এই যুবদল কর্মী ছিলেন পরিবারের পাঁচ ভাই-বোনের মধ্যে সবার ছোট। তাঁর রেখে যাওয়া দুই মেয়েকে ঘিরে এখন স্বজনদের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া।

মঙ্গলবার (১১ আগস্ট) রাত ১টার দিকে উপজেলার নৈহাটি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের কিসমত খুলনা গ্রামের মেসার্স রূপসা ব্রিকস নামের ইটভাটায় এ ঘটনা ঘটে।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, ফখরুল শেখ রূপসা কলেজের সাবেক ছাত্রদল নেতা। তিনি বর্তমানে যুবদলের রাজনীতির সঙ্গে যুক্ত। চার ভাই ও এক বোনের মধ্যে তিনি ছিলেন সবার ছোট। তার দুটি মেয়ে রয়েছে।

স্বজনরা জানান, মেসার্স রূপসা ব্রিকস ইটভাটাটি ফখরুলদের। ভাটায় বিভিন্ন সময় চুরির ঘটনা ঘটায় নিরাপত্তার জন্য তিনি মাঝেমধ্যে রাতে সেখানে পাহারার দায়িত্ব পালন করতেন। মঙ্গলবার রাতেও তিনি ইটভাটার ভেতরে অবস্থান করছিলেন।

আরও পড়ুন: সালমান শাহ হত্যা: জামিন মেলেনি খলনায়ক ডনের

কয়েকজন দুর্বৃত্ত ইটভাটায় ঢুকে ফখরুলকে গুলি করে পালিয়ে যায়। গুলির শব্দ শুনে স্থানীয়রা এগিয়ে এসে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

জানতে চাইলে রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক বলেন, পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে। হত্যাকাণ্ডের বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে। ময়নাতদন্তের জন্য মরদেহ খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দেশে চাঁদাবাজি-সন্ত্রাস রোধে সরকার সম্পূর্ণ ব্যর্থ: চরমোনাই পীর

দেশে চাঁদাবাজি-সন্ত্রাস রোধে সরকার সম্পূর্ণ ব্যর্থ: চরমোনাই পীর

দলীয় পরিচয় নয়, অপরাধী হিসেবেই ব্যবস্থা : আইজিপি

দলীয় পরিচয় নয়, অপরাধী হিসেবেই ব্যবস্থা : আইজিপি

রাষ্ট্রপতির সঙ্গে দেখা করলেন প্রধানমন্ত্রী

রাষ্ট্রপতির সঙ্গে দেখা করলেন প্রধানমন্ত্রী

দুদকের বিরুদ্ধে আসিফ মাহমুদের রিট কার্যতালিকা থেকে বাদ

দুদকের বিরুদ্ধে আসিফ মাহমুদের রিট কার্যতালিকা থেকে বাদ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App