×

চট্টগ্রাম

এবার যুবদল নেতার আপত্তিকর ভিডিও ভাইরাল, অতঃপর...

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৩ আগস্ট ২০২৬, ১১:২৮ এএম

এবার যুবদল নেতার আপত্তিকর ভিডিও ভাইরাল, অতঃপর...

ছবি : সংগৃহীত

ফেনীর সোনাগাজী উপজেলা যুবদলের সদস্য সাইফুল ইসলামকে দলীয় শৃঙ্খলা ও নীতি-আদর্শবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। তাঁকে যুবদলের প্রাথমিক সদস্যপদসহ সংগঠনের সব পর্যায়ের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

বুধবার (১২ আগস্ট) বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বপ্রাপ্ত) মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, যুবদলের কেন্দ্রীয় সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন ইতোমধ্যে বহিষ্কারের সিদ্ধান্ত কার্যকর করেছেন। একই সঙ্গে সাইফুল ইসলামের ব্যক্তিগত কোনো অপকর্মের দায় সংগঠন বহন করবে না বলেও জানানো হয়েছে। দলের সব পর্যায়ের নেতাকর্মীকে তাঁর সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

স্থানীয় সূত্রের বরাতে জানা গেছে, গত ২৯ জুলাই চট্টগ্রাম নগরীর একটি বাসায় এক নারীর সঙ্গে সাইফুল ইসলামকে আপত্তিকর অবস্থায় পাওয়ার অভিযোগ ওঠে। ওই নারী ফেনীর সোনাগাজীর এক প্রবাসীর স্ত্রী বলে স্থানীয়ভাবে দাবি করা হয়েছে।

পরে ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়। এর পরিপ্রেক্ষিতে দলীয় শৃঙ্খলা ও সংগঠনের ভাবমূর্তি রক্ষায় কেন্দ্রীয় যুবদল সাইফুল ইসলামের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয় বলে জানা গেছে।

ফেনী জেলা যুবদলের সদস্যসচিব নঈম উল্লাহ চৌধুরী বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করে বলেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং সংগঠনের নীতি-আদর্শবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে কেন্দ্রীয় সিদ্ধান্তে সোনাগাজী উপজেলা যুবদলের সদস্য সাইফুল ইসলামকে বহিষ্কার করা হয়েছে।

তবে অভিযোগের বিষয়ে সাইফুল ইসলাম ও সংশ্লিষ্ট নারীর বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জুলাই সনদ যেভাবে স্বাক্ষরিত হয়েছে, সেভাবেই বাস্তবায়ন করবো: স্বরাষ্ট্রমন্ত্রী

জুলাই সনদ যেভাবে স্বাক্ষরিত হয়েছে, সেভাবেই বাস্তবায়ন করবো: স্বরাষ্ট্রমন্ত্রী

সংবিধানে জুলাই গণঅভ্যুত্থানের স্বীকৃতি-গণভোট ফেরানোর প্রস্তাব

সংবিধানে জুলাই গণঅভ্যুত্থানের স্বীকৃতি-গণভোট ফেরানোর প্রস্তাব

‘যে রূপে আছে নেশা, চোখে ছলনা’

‘যে রূপে আছে নেশা, চোখে ছলনা’

‘মব’ সৃষ্টি করে রামেবির ভিসিকে পদত্যাগে বাধ্য করার অভিযোগ

‘মব’ সৃষ্টি করে রামেবির ভিসিকে পদত্যাগে বাধ্য করার অভিযোগ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App