×

চট্টগ্রাম

শিক্ষার্থীদের ওপর উঠে গেল বাস, প্রাণ গেল স্কুলছাত্রীর

Icon

ফেনী প্রতিনিধি

প্রকাশ: ১৬ আগস্ট ২০২৬, ০৮:৩৮ পিএম

শিক্ষার্থীদের ওপর উঠে গেল বাস, প্রাণ গেল স্কুলছাত্রীর

ছবি: ভোরের কাগজ

ফেনীর দাগনভূঞায় স্কুল ছুটির পর সড়কের পাশে দাঁড়িয়ে থাকা শিক্ষার্থীদের ওপর নিয়ন্ত্রণ হারানো একটি যাত্রীবাহী বাস উঠে গেলে সুরাইয়া আক্তার নামে ষষ্ঠ শ্রেণির এক ছাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় অন্তত ছয়জন গুরুতর আহত হয়েছে।

উপজেলার সিলোনিয়া বাজার এলাকায় এ দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দা ও শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। রোববার (১৬ আগস্ট) বিকেলে সিলোনিয়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, স্কুল ছুটির পর রাস্তা পারাপারের জন্য শিক্ষার্থীরা সড়কের পাশে অবস্থান করছিল। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস তাদের ওপর উঠে যায়। এতে কয়েকজন শিক্ষার্থী বাসের নিচে আটকা পড়ে।

আরও পড়ুন: দাফনের দুদিন পর লাশ ‘জীবিত’ করার চেষ্টা

এ সময় সুরাইয়া আক্তার নামে ৬ষ্ঠ শ্রেনীর এক ছাত্রী নিহত হয়েছেন বলে জানিয়েছেন সিলোনিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দা ও শিক্ষার্থীরা দ্রুত উদ্ধারকাজে এগিয়ে আসেন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। গুরুতর আহতদের উন্নত চিকিৎসার জন্য অন্যত্র নেওয়া হচ্ছে বলে জানা গেছে।

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিক্ষুব্ধ লোকজন ও শিক্ষার্থীরা বাস ও চালককে আটকে রাখেন।

দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফয়জুল আজীম নোমান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। হতাহতদের বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে। দুর্ঘটনার কারণ তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

৩০ ব্যাংকের এটিএম ও অনলাইন সেবা বন্ধ, কিউ-ক্যাশ কর্তৃপক্ষকে তলব

৩০ ব্যাংকের এটিএম ও অনলাইন সেবা বন্ধ, কিউ-ক্যাশ কর্তৃপক্ষকে তলব

হাইব্রিড ইলেকট্রিক গাড়ি বানাবে টয়োটা, উৎপাদন শুরু ২০২৭ সালে

প্রধানমন্ত্রীর সঙ্গে প্রতিনিধিদলের সাক্ষাৎ হাইব্রিড ইলেকট্রিক গাড়ি বানাবে টয়োটা, উৎপাদন শুরু ২০২৭ সালে

৩৮ বছর বয়সে ১৫৬ মেয়ের ‘বাবা’

৩৮ বছর বয়সে ১৫৬ মেয়ের ‘বাবা’

ফের আটক হলেন রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী

ফের আটক হলেন রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App