×

চট্টগ্রাম

কল্লা শহীদের মাজারের দানবাক্সে মিলল কোটি টাকা

Icon

বাদল আহাম্মদ খান, আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া)

প্রকাশ: ১৮ আগস্ট ২০২৬, ০৮:৪৪ পিএম

কল্লা শহীদের মাজারের দানবাক্সে মিলল কোটি টাকা

ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার খড়মপুর শাহ সৈয়দ আহাম্মদ গেছুদারাজ (রহ.) ওরফে শাহ পীর কল্লা শহীদের মাজারের ওরস উপলক্ষে স্থাপন করা চারটি দানবাক্সে পাওয়া গেছে ১ কোটি ৩ লাখ ৬৫১ টাকা। এ ছাড়া দানবাক্সগুলোতে নগদ টাকার পাশাপাশি সোনা, রুপা ও বিভিন্ন দেশের বিদেশি মুদ্রাও পাওয়া গেছে।

সোমবার (১৭ আগস্ট) সকাল থেকে শুরু হয়ে মঙ্গলবার (১৮ আগস্ট) ভোররাত পর্যন্ত দানবাক্স খুলে টাকা গণনার কাজ চলে। এ কাজে সোনালী ব্যাংকের প্রায় ৫০ জন কর্মকর্তা এবং মাজার শরিফ মাদ্রাসার শিক্ষার্থীদের নিয়ে গঠিত অর্ধশতাধিক স্বেচ্ছাসেবক অংশ নেন।

মাজার পরিচালনা কমিটি সূত্রে জানা গেছে, সাত দিনব্যাপী ওরস উপলক্ষে দেশ-বিদেশের বিভিন্ন স্থান থেকে ভক্ত-আশেকানরা মাজারে আসেন। তাঁরা চারটি দানবাক্সে নগদ টাকার পাশাপাশি সোনা, রুপা ও বিভিন্ন দেশের বিদেশি মুদ্রা দান করেন।

আরও পড়ুন: বাবার জেদ, মায়ের ত্যাগ: ১৩ মেয়ের ৮ জনই স্কুলের শিক্ষক

নগদ টাকা গণনা শেষ হলেও সোনা, রুপা ও বিদেশি মুদ্রার হিসাব-নিকাশ চলছে। এ ছাড়া মাজার প্রাঙ্গণে ভক্তদের দেওয়া বিভিন্ন পশুপাখি ও অন্যান্য সামগ্রীর হিসাবও করা হচ্ছে। এসব সামগ্রী মাজার কর্তৃপক্ষের জিম্মায় রাখা হয়েছে।

কেল্লা বাবার মাজার পরিচালনা কমিটির সদস্য সোহেল খান খাদেম বলেন, ১০ আগস্ট থেকে মাজারে সাত দিনব্যাপী ওরস শুরু হয়। ১৬ আগস্ট দিবাগত রাত ১২টা পর্যন্ত ওরসের আনুষ্ঠানিকতা চলে। এ সময় দেশ-বিদেশ থেকে আসা ভক্ত-আশেকানরা দানবাক্সে টাকা, সোনা, রুপা ও বিদেশি মুদ্রা দান করেন।

মাজার পরিচালনা কমিটির সহসভাপতি ও আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাপসী রাবেয়া বলেন, চারটি দানবাক্সের টাকা গণনা শেষে ১ কোটি ৩ লাখ ৬৫১ টাকা পাওয়া গেছে। দানবাক্সে পাওয়া সোনা, রুপা ও বিদেশি মুদ্রার হিসাবও করা হচ্ছে। সবকিছুর হিসাব-নিকাশ শেষে মাজারের সার্বিক আয়-ব্যয়ের বিষয়টি জানানো হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সরকারি চাকরিজীবীদের জন্য নতুন নির্দেশনা

সরকারি চাকরিজীবীদের জন্য নতুন নির্দেশনা

৩০ ব্যাংকের কার্ড-এটিএমসহ বিভিন্ন সেবা বন্ধ

৩০ ব্যাংকের কার্ড-এটিএমসহ বিভিন্ন সেবা বন্ধ

তারেক রহমানের ভারত সফরে প্রধান বাধা কোথায়, জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

তারেক রহমানের ভারত সফরে প্রধান বাধা কোথায়, জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বিশ্ববাজারে কমল তেলের দাম

বিশ্ববাজারে কমল তেলের দাম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App