×

চট্টগ্রাম

ব্যাগে মিলল ৩১ ভরি স্বর্ণ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৩ আগস্ট ২০২৬, ০৭:১৬ পিএম

ব্যাগে মিলল ৩১ ভরি স্বর্ণ

ছবি: সংগৃহীত

শুল্ক ফাঁকি দিয়ে চালানের সময় প্রায় ৩১ ভরি স্বর্ণ, নগদ টাকা ও বৈদেশিক মুদ্রাসহ দুই চোরাচালানকারীকে আটক করেছে কোস্টগার্ড।

রোববার (২৩ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেন কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন।

সাব্বির আলম বলেন, ‘শুল্ক ফাঁকি দিয়ে একটি সোনার চালান দেশে প্রবেশ করানোর তথ্য পেয়ে শনিবার (২২ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে কক্সবাজার বিমানবন্দরসংলগ্ন নতুন ফিশারি ঘাট এলাকায় অভিযান চালায় কোস্টগার্ড স্টেশন কক্সবাজার।’

তিনি বলেন, অভিযান চলাকালে সন্দেহজনক একটি মোটরসাইকেলকে থামার সংকেত দেওয়া হলে আরোহীরা দ্রুত পালানোর চেষ্টা করেন। পরে কোস্টগার্ডের সদস্যরা ধাওয়া করে মোটরসাইকেলসহ দু’জনকে আটক করেন।

আরো পড়ুন: উত্তাল সাগরে উল্টে গেল ট্রলার, প্রাণে বাঁচল ১৬ জেলে

তিনি আরো বলেন, এ সময় তাদের বহন করা একটি ব্যাগে তল্লাশি চালিয়ে প্রায় ৩১ ভরি স্বর্ণালংকার উদ্ধার করা হয়। এছাড়া চারটি মোবাইল ফোন, নগদ ৫ হাজার ৭৪২ টাকা, ১০ সৌদি রিয়াল ও সৌদি আরবের তিনটি এটিএম কার্ড জব্দ করা হয়েছে।

কোস্টগার্ড জানায়, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানিয়েছেন, শুল্ক ফাঁকি দিয়ে বাজারে বিক্রির উদ্দেশ্যে স্বর্ণের চালানটি দুবাই থেকে বিভিন্ন মাধ্যমে বাংলাদেশে আনা হয়। তারা এর আগেও একাধিকবার সোনা চোরাচালানের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।’

এ চোরাচালানের সঙ্গে জড়িত অন্যান্য অসাধু ব্যবসায়ী ও সহযোগীদের শনাক্ত এবং আটকের জন্য গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে কোস্টগার্ড।

কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, ‘আটক ব্যক্তিদের এবং জব্দ করা আলামতের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। চোরাচালান রোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নগরীসহ সিলেটের চার উপজেলা সিউকের আওতায় আনার প্রস্তাব

নগরীসহ সিলেটের চার উপজেলা সিউকের আওতায় আনার প্রস্তাব

১০ বছরকে ২০ বছর হতে দেওয়া যাবে না: শামা ওবায়েদ

রোহিঙ্গা সংকট মোকাবিলা ১০ বছরকে ২০ বছর হতে দেওয়া যাবে না: শামা ওবায়েদ

একই সময়ে অর্ধ-শতাধিক স্থানে হামলা-অগ্নিসংযোগ

একই সময়ে অর্ধ-শতাধিক স্থানে হামলা-অগ্নিসংযোগ

ইউএনও অফিসে নিয়োগ বাণিজ্যের অভিযোগ, এখনো বহাল অভিযুক্ত

ইউএনও অফিসে নিয়োগ বাণিজ্যের অভিযোগ, এখনো বহাল অভিযুক্ত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App