×

চট্টগ্রাম

রোহিঙ্গা ক্যাম্পে ৩২৭ রাউন্ড গুলিসহ নারী আটক

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৪ আগস্ট ২০২৬, ১১:৫৫ পিএম

রোহিঙ্গা ক্যাম্পে ৩২৭ রাউন্ড গুলিসহ নারী আটক

ছবি : সংগৃহীত

কক্সবাজারের টেকনাফে পৃথক দুটি অভিযান চালিয়ে একটি বিদেশি সাবমেশিন গান (এসএমজি) উদ্ধার করেছে র‍্যাব। একই সঙ্গে রোহিঙ্গা ক্যাম্প থেকে ৩২৭ রাউন্ড তাজা রাইফেলের গুলিসহ এক নারীকে আটক করা হয়েছে।

সোমবার (২৪ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেন কক্সবাজার র‍্যাব-১৫-এর মিডিয়া কর্মকর্তা সহকারী পুলিশ সুপার আ.ম. ফারুক। আটক নারী টেকনাফের নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা ও শামসুল আলমের স্ত্রী সামসুন নাহার (১৮)।

র‍্যাবের মিডিয়া কর্মকর্তা জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১৫-এর সিপিসি-১, টেকনাফ ক্যাম্পের একটি দল জানতে পারে, টেকনাফের হ্নীলা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের জাকির ডেইল পাহাড়ের পাদদেশে অবৈধ অস্ত্র ও গোলাবারুদ মজুত রয়েছে।

এর ভিত্তিতে গত ২৩ আগস্ট বিকেলে ওই এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ব্যাপক তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি সাবমেশিন গান (এসএমজি) উদ্ধার করে র‍্যাব।

আরও পড়ুন: ফৌজদারি অপরাধ তদন্তের ক্ষমতা পাচ্ছে এপিবিএন

উদ্ধার করা অস্ত্রটির বিষয়ে স্থানীয় বাসিন্দাদের জিজ্ঞাসাবাদ এবং বিভিন্নভাবে অনুসন্ধান করা হলেও তাৎক্ষণিকভাবে এর মালিকানা কিংবা এর সঙ্গে জড়িত ব্যক্তিদের বিষয়ে কোনো সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি বলে জানিয়েছে র‍্যাব।

একই দিন সন্ধ্যায় র‍্যাবের আরেকটি দল টেকনাফের হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্পের এইচ ব্লকের একটি বসতঘরে অভিযান চালায়। এ সময় সামসুন নাহারকে আটক করা হয়।

পরে তার বসতঘরে তল্লাশি চালিয়ে শয়নকক্ষের মাচার ওপর বিশেষ কায়দায় কালো পলিথিনে মোড়ানো অবস্থায় ৩২৭ রাউন্ড রাইফেলের তাজা গুলি উদ্ধার করা হয়।

র‍্যাব কর্মকর্তা জানান, উদ্ধার করা পরিত্যক্ত অস্ত্র এবং তাজা গুলিসহ আটক নারীকে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দাম্মামগামী ৩ দিনের ফ্লাইট স্থগিত, রিয়াদ রুট বন্ধ ৩১ অক্টোবর পর্যন্ত

দাম্মামগামী ৩ দিনের ফ্লাইট স্থগিত, রিয়াদ রুট বন্ধ ৩১ অক্টোবর পর্যন্ত

শুধু টাইগার নয়, নজরদারিতে ছিলেন সালমান আমির ও রণবীর

শুধু টাইগার নয়, নজরদারিতে ছিলেন সালমান আমির ও রণবীর

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: তথ্য প্রকাশ ও আইনি সহায়তার দাবি

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: তথ্য প্রকাশ ও আইনি সহায়তার দাবি

‘দ্য ডার্টি পিকচার ২’ তে কাজ করতে চান বিদ্যা বালান

‘দ্য ডার্টি পিকচার ২’ তে কাজ করতে চান বিদ্যা বালান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App