×

চট্টগ্রাম

বাড়ির সীমানা নিয়ে বিরোধ, নিহত ১

Icon

হালিম সৈকত, তিতাস (কুমিল্লা) প্রতিনিধি

প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৪ পিএম

বাড়ির সীমানা নিয়ে বিরোধ, নিহত ১

ছবি: সংগৃহীত

কুমিল্লার তিতাসে বাড়ির সীমানা নিয়ে বিরোধ ও পূর্বশত্রুতার জেরে ইউসুফ ভূঁইয়া (৫২) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় চারজনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার একলারামপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতের ছেলে রাকিব হোসেনের অভিযোগ, দুপুরে বাড়ির সীমানা নিয়ে সোলাইমান নামে এক ব্যক্তি গালাগালি করছিলেন। বিষয়টি জানতে চাইলে তার জেঠা স্বাধীন ভূঁইয়ার সঙ্গে ওই ব্যক্তির কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে একই গ্রামের হারুন, কবির হোসেন, নুরু, রিপন, দেলোয়ার, মজিব, সোলাইমান ও আশোক আলীসহ কয়েকজন স্বাধীন ভূঁইয়ার ওপর হামলা চালান

আরো পড়ুন: শাপলা চত্বর গণহত্যা শেখ হাসিনাসহ পলাতকদের ফেরাতে ইন্টারপোলের রেড নোটিশের উদ্যোগ

রাকিবের দাবি, হামলাকারীরা স্বাধীন ভূঁইয়াকে মারধর করতে থাকলে তার বাবা ইউসুফ ভূঁইয়া তাকে রক্ষা করতে এগিয়ে যান। এ সময় হকি ও দেশীয় অস্ত্র দিয়ে ইউসুফ ভূঁইয়াকেও আঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রাকিব হোসেন বলেন, “আমরা আমার বাবার হত্যার বিচার চাই।”

তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিরুল হক জানান, মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। এ ঘটনায় চারজনকে প্রাথমিকভাবে আটক করা হয়েছে। তাদের মধ্যে একজন নারী ও তিনজন পুরুষ। আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অভিযোগের ভিত্তিতে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পুলিশ জানায়, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রাত পোহালেই ১১ দলের লংমার্চ

রাত পোহালেই ১১ দলের লংমার্চ

হঠাৎ আবারও কেন আলোচনায় ‘ভালো হয়ে যাও মাসুদ’

হঠাৎ আবারও কেন আলোচনায় ‘ভালো হয়ে যাও মাসুদ’

ডিবি কার্যালয়ে সেই রাতের ভয়াবহ অভিজ্ঞতা জানালেন সারজিস

ডিবি কার্যালয়ে সেই রাতের ভয়াবহ অভিজ্ঞতা জানালেন সারজিস

পে-স্কেলের নিয়ে শেষ মুহূর্তে প্রশাসনিক জটিলতার আভাস

পে-স্কেলের নিয়ে শেষ মুহূর্তে প্রশাসনিক জটিলতার আভাস

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App