কর্ণফুলী কমিউটার লাইনচ্যুত, চট্টগ্রাম-ঢাকা রেল যোগাযোগ বন্ধ
কাগজ ডেস্ক
প্রকাশ: ২১ অক্টোবর ২০২৬, ০৩:০০ পিএম
ছবি: সংগৃহীত
কুমিল্লার লাকসামে ঢাকাগামী কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনসহ তিনটি বগি লাইনচ্যুত হয়েছে। বুধবার (২১ অক্টোবর) দুপুর পৌনে ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে চট্টগ্রাম থেকে ঢাকামুখী রেলপথে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন লাকসাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজিব চন্দ্র কর। তিনি জানান, ট্রেনটির ইঞ্জিনসহ তিনটি বগি লাইনচ্যুত হয়েছে। তবে এতে কেউ হতাহত হননি।
আরও পড়ুন: টঙ্গীতে সিলিন্ডার বিস্ফোরণ, একই পরিবারের তিনজন দগ্ধ

দুর্ঘটনার পর চট্টগ্রাম থেকে ঢাকামুখী আপলাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এতে যাত্রীদের ভোগান্তিতে পড়তে হচ্ছে এবং গন্তব্যে পৌঁছাতে বিলম্ব হচ্ছে। তবে ডাউনলাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।
রেলওয়ে কর্মকর্তারা জানান, লাইনচ্যুত ট্রেনটি উদ্ধারের জন্য রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছানোর পর উদ্ধারকাজ শুরু হবে। উদ্ধারকাজ শেষ না হওয়া পর্যন্ত আপলাইনে ট্রেন চলাচল বন্ধ থাকবে।
