×

সারাদেশ

লোহাগাড়ায় নিসচার র‍্যালি, সমাবেশ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২২ অক্টোবর ২০২২, ০৪:২১ পিএম

লোহাগাড়ায় নিসচার র‍্যালি, সমাবেশ

চট্টগ্রামের লোহাগড়ায় শনিবার নিরাপদ সড়ক দিবস পালিত হয়। ছবি: ভোরের কাগজ

‘আইন মেনে সড়কে চলি, নিরাপদে বাড়ী ফিরি’ শ্লোগানে চট্টগ্রামের লোহাগাড়ায় 'নিরাপদ সড়ক চাই' উপজেলা শাখার উদ্যোগে জাতীয় নিরাপদ সড়ক দিবসে র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২২ অক্টোবর) সকালে উপজেলার আমিরাবাদ মোট স্টেশনের চৌধুরী প্লাজার মাঠ থেকে একটি র‍্যালি শুরু হয়ে উপজেলার কয়েকটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনারায় সেখানে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

নিরাপদ সড়ক চাই লোহাগাড়া শাখার সভাপতি মুজাহিদ হোসাইন সাগরের নেতৃত্বে আয়োজিত র‍্যালীতে নানা শ্রেণী পেশার মানুষ অংশ নেন। র‍্যালি শেষে সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল সায়েমের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এম ইব্রাহিম কবির।

আধুনগর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মোহাম্মদ নাজিম উদ্দীন, লোহাগাড়া সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক অধ্যাপক মুহাম্মদ আবদুল খালেক,দক্ষিণ সাতকানিয়া গোলাম বারী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমশুল আলম, সংগঠক ও সাংবাদিক কাইছার হামিদ, সংগঠনের যুগ্ম-সম্পাদক সাত্তার সিকদারসহ আরও অনেকে বক্তব্য রাখেন।

লোহাগাড়া বণিক সমিতির সভাপতি মহিউদ্দিন বাচ্চু, সংগঠনের সংগঠনের সহ-সভাপতি ডা. ওমর ফারুক, সাংগঠনিক সম্পাদক আ. ন. ম. আবদুল্লাহ বাবলু, সাংস্কৃতিক সম্পাদক দিদারুল ইসলাম, কার্যকরী পরিষদ সদস্য সোহাগ মিয়া, ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম, জাহাঙ্গীর আলম তালুকদার, নাজিম উদ্দীন নিয়াজ, ব্যাংকার নজরুল ইসলাম, জয়নাল আবেদীন, কবি সোলাইমান, এমএ লতিফ, ফাহাদ ইবনে হাশেম, ভিক্ষু উপায়ন বড়ুয়া, উপজেলা মহিলা আওয়ামী লীগ নেত্রী বুলবুল আক্তার, নারী সংগঠক কবি সাইফুন্নেছা ঝুমুর, তরুণ সংগঠক আরিয়ান মামুনসহ সামাজিক ও ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, বেপরোয়াভাবে গাড়ি চালানোর কারণে দেশের সড়ক মহাসড়ক গুলোতে প্রতিদিনই সড়ক দুর্ঘটনা ঘটছে। এই সড়কে দুর্ঘটনায় আমাদেরই আপনজনকে হারাতে হচ্ছে। একটি সড়ক দুর্ঘটনা একটি পরিবারের সারাজীবনের কান্না হয়ে দাঁড়াচ্ছে। তাই সড়ক দুর্ঘটনা রোধে অদক্ষ, অপ্রাপ্তবয়স্ক চালক, সহযোগীদের দিয়ে গাড়ি চালানো বন্ধ করতে সংশ্লিষ্ট কতৃপক্ষকে আরও কঠোর হওয়ার আহ্বান জানান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

ইসলামী ব্যাংক ইস্যুতে উত্তাল সংসদ আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

উত্তরায় ক্যাসিনো নির্মূলে সাঁড়াশি অভিযানে ডিএমপি

ফলোআপ উত্তরায় ক্যাসিনো নির্মূলে সাঁড়াশি অভিযানে ডিএমপি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App