×

আবহাওয়া

ঢাকায় তাপমাত্রা আজ থাকবে যেমন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০১ নভেম্বর ২০২৬, ০৯:৫৫ এএম

ঢাকায় তাপমাত্রা আজ থাকবে যেমন

ফাইল ছবি

কার্তিকের মাঝামাঝিতে হালকা শীতের ছোঁয়া দেখা যাচ্ছে প্রকৃতিতে। এ অবস্থায় আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ রোববার (১ নভেম্বর) ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

আজ সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে। অধিদপ্তর আরও জানিয়েছে, এ সময় আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে।

পূর্বাভাসে আরও বলা হয়েছে, পশ্চিম ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ দিনের তাপমাত্রা সামান্য বাড়ার সম্ভাবনা রয়েছে। আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা ছিল ২৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৮৮ শতাংশ।

এ ছাড়া আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। গতকাল শনিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ঢাকায় ২ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রাশেদ খাঁনের পত্রিকা ছিঁড়ে ফেলা রাজনৈতিক আচরণ নয়

নাসীরুদ্দীন পাটওয়ারী রাশেদ খাঁনের পত্রিকা ছিঁড়ে ফেলা রাজনৈতিক আচরণ নয়

নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে বিরোধী জোটকে সমর্থন দেবে আরব দলগুলো

নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে বিরোধী জোটকে সমর্থন দেবে আরব দলগুলো

রাজধানীর যেসব এলাকার মার্কেট আজ বন্ধ

রাজধানীর যেসব এলাকার মার্কেট আজ বন্ধ

‘আমার দেশ পত্রিকা নয়, জামায়াতের পক্ষে ন্যারেটিভ দাঁড় করানোর হাতিয়ার’

রাশেদ খাঁন ‘আমার দেশ পত্রিকা নয়, জামায়াতের পক্ষে ন্যারেটিভ দাঁড় করানোর হাতিয়ার’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App