×

সারাদেশ

কোম্পানীগঞ্জে ডাকাতের হামলায় যুবক গুলিবিদ্ধ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৪ জানুয়ারি ২০২৩, ০৯:২৮ এএম

কোম্পানীগঞ্জে ডাকাতের হামলায় যুবক গুলিবিদ্ধ

ছবি: ভোরের কাগজ

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় মোটরসাইকেল ডাকাতির সময় ডাকাত দলের সদস্যদের গুলিতে গুলিবিদ্ধ সাদ্দাম নামের একজন গুলিবিদ্ধসহ দু’জন আহত হয়েছেন।

মঙ্গলবার (৩ জানুয়ারি) রাত সাড়ে ৮ টায় কোম্পানীগঞ্জের পূর্ব ইসলামপুর ইউনিয়নের ঢালারপাড় ও গাছঘর গ্রামের মধ্যেবর্তী মুল্লুক নগর এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, উপজেলার পূর্ব ইসলামপুর ইউনিয়নের খায়েরগাঁও গ্রামের মৃত লাল মিয়ার ছেলে সাদ্দাম হোসেন (৩২) ও একই গ্রামের মৃত মতি মিয়ার ছেলে নজির মিয়া (৩৪)।

গুলিবিদ্ধ সাদ্দাম হোসেনের সহযোগী নজির মিয়া এ প্রতিবেদককে জানান, ‘উপজেলার রাজনগর বাজার থেকে মোটরসাইকেলের যাত্রী আনার জন্য গাছঘর গ্রামে যাওয়ার পথে ঢালারপাড় ও গাছঘর গ্রামের মাঝামাঝি এলাকায় ডাকাত দলের ৫/৬ জনের সদস্য হামলা করে। ডাকাতেরা প্রথমে দুই রাউন্ড গুলি করে পরে আরেকটি গুলি সাদ্দাম হোসেনের বুকের বাম পাশে লাগার সাথে সাথেই তিনি মাটিতে পড়ে যান। তাদের হামলায় আমি আহত হলেও কিছু মানুষের সহযোগিতায় সাদ্দাম হোসেনকে সিলেট ওসমানীর হাসপাতালে নিয়ে এসেছি।’

আহতদের স্থানীয়রা উদ্ধার করে প্রথমে কোম্পানীগঞ্জ ৩১ শয্যা হাসপাতালে ও পরে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে নিয়ে যাওয়ার খবর নিশ্চিত করেছেন আহত সাদ্দাম হোসেনের স্বজন সাদেক মিয়া ও কাজল মিয়া।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে কোম্পানীগঞ্জ থানার ওসি সুকান্ত চক্রবর্তী প্রতিবেদককে বলেন, ‘এ ধরনের একটি ঘটনার খবর আমি পেয়ে সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রাশেদ খাঁনের পত্রিকা ছিঁড়ে ফেলা রাজনৈতিক আচরণ নয়

নাসীরুদ্দীন পাটওয়ারী রাশেদ খাঁনের পত্রিকা ছিঁড়ে ফেলা রাজনৈতিক আচরণ নয়

নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে বিরোধী জোটকে সমর্থন দেবে আরব দলগুলো

নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে বিরোধী জোটকে সমর্থন দেবে আরব দলগুলো

রাজধানীর যেসব এলাকার মার্কেট আজ বন্ধ

রাজধানীর যেসব এলাকার মার্কেট আজ বন্ধ

‘আমার দেশ পত্রিকা নয়, জামায়াতের পক্ষে ন্যারেটিভ দাঁড় করানোর হাতিয়ার’

রাশেদ খাঁন ‘আমার দেশ পত্রিকা নয়, জামায়াতের পক্ষে ন্যারেটিভ দাঁড় করানোর হাতিয়ার’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App