×

সারাদেশ

গাজীপুরে ঝুটের গুদামে আগুন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৩, ০৯:৩০ পিএম

গাজীপুরের কোনাবাড়ীতে ঝুটের গুদামে আগুন লেগেছে।

বুধবার (২২ ফেব্রুয়ারি) রাত আটটার দিকে লাগা এ আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ করছে।

ফায়ার সার্ভিস ও এলাকাবাসী জানিয়েছেন, রাত আটটার দিকে নছের মার্কেটের পাশে থাকা আবু বক্করের ঝুট গোডাউনে আগুন লাগে। ওই  আগুন মুহূর্তের মধ্যে লুৎফর, লিটনসহ মোট পাঁচজনের গুদামে ছড়িয়ে যায়। প্রথমে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে চেষ্টা করে ও ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। ফায়ার সার্ভিস কর্মকর্তা মিরাজুল ইসলাম বলেন, ‘আমরা আটটা পাঁচ মিনিটে আগুন লাগার খবর পাই। পরে দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে কাজ করা হচ্ছে। এখন জয়দেবপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ও ডিবিএল ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।’ গাজীপুর ফায়ার সার্ভিসের সহকারী উপপরিচালক মো. আব্দুল্লাহ্ আল আরেফিন বলেন, ‘আগুন অনেকটাই নিয়ন্ত্রণে। খুব দ্রুত আমরা নিয়ন্ত্রণে ঘোষণা করা হবে।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

১০ বছরের সাজা থেকে খালাস চেয়ে ইনুর আপিল

মানবতাবিরোধী অপরাধ ১০ বছরের সাজা থেকে খালাস চেয়ে ইনুর আপিল

‘মানুষ আপনাকে দুই টাকারও দাম দেয় না’

রাশেদের পোস্টে সারজিস ‘মানুষ আপনাকে দুই টাকারও দাম দেয় না’

ঘুম থেকে উঠে যে দোয়া পড়তেন মহানবী (সা.)

ঘুম থেকে উঠে যে দোয়া পড়তেন মহানবী (সা.)

বাংলাদেশকে হতাশায় ডুবিয়ে আফগানিস্তানের জয়ের সমান ড্র

বাংলাদেশকে হতাশায় ডুবিয়ে আফগানিস্তানের জয়ের সমান ড্র

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App