×

সারাদেশ

ঝিকরগাছায় নাসির উদ্দীন এমপির গণসংযোগ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৩, ০৩:৫৫ পিএম

ঝিকরগাছায় নাসির উদ্দীন এমপির গণসংযোগ

ছবি: ভোরের কাগজ

যশোরের ঝিকরগাছা উপজেলার গঙ্গানন্দপুর বাজার সংলগ্ন স্কুলের মাঠ ভরাট পরিদর্শন ও আগামী জাতীয় সংসাদ নির্বাচন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

রবিবার (২৬ ফেব্রুয়ারি) সকালে ওই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গঙ্গানন্দপুর ইউনিয়নের ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মো. আমিনুর রহমান আমিন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, (চৌগাছা-ঝিকরগাছা) যশোর-২ আসনের জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল অব. অধ্যাপক ডা. মো. নাসির উদ্দীন।

তিনি পরে আগামী জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ঝিকরগাছা উপজেলার ১ নম্বর গংগান্দপুর ইউনিয়নে ছুটিপুর বাজারে গণসংযোগ ও জননেত্রী শেখ হাসিনার আওয়ামী লীগ সরকারের উন্নয়ন প্রচারের হ্যান্ডবিল বিতরণ করেন।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও পৌরসভার মেয়র মোস্তফা আনোয়ার পাশা জামাল, জেলা আওয়ামী যুবলীগের সহ-সভাপতি আজহার আলী, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য মো. সেলিম রেজা।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য আবু জাফর মনি, জাহাঙ্গীর আলম, আব্দুল জব্বার, প্রেস ক্লাবের সভাপতি এনামুল হাসান সবুজ, পৌর ছাত্রলীগের সভাপতি আশরাফুল আলম বাপ্পি, আকিবুল হাসান, রবিন, রাহুল হোসেন, মামুন মেম্বার, ফারুক হোসেন প্রমুখ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সিজেপির আন্দোলনের ঢেউয়ে এবার উত্তাল কলকাতা

সিজেপির আন্দোলনের ঢেউয়ে এবার উত্তাল কলকাতা

সৌদি আরবে ৩ বাংলাদেশির মৃত্যুতে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর শোক

সৌদি আরবে ৩ বাংলাদেশির মৃত্যুতে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর শোক

আমরা অন্ধ দলীয়করণে বিশ্বাসী নই: ভূমিমন্ত্রী মিনু

আমরা অন্ধ দলীয়করণে বিশ্বাসী নই: ভূমিমন্ত্রী মিনু

রাষ্ট্রপতি সংবিধানবিরোধী কাজ করলে তার শাস্তি হওয়া উচিত : নাহিদ ইসলাম

রাষ্ট্রপতি সংবিধানবিরোধী কাজ করলে তার শাস্তি হওয়া উচিত : নাহিদ ইসলাম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App