×

সারাদেশ

ব্যানারে নেই এমপির নাম, স্বেচ্ছাসেবক লীগ নেতাকে প্রহার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৭ মার্চ ২০২৩, ১২:৩৯ পিএম

ব্যানারে নেই এমপির নাম, স্বেচ্ছাসেবক লীগ নেতাকে প্রহার

ছবি: সংগৃহীত

বঙ্গবন্ধুর ১০৩তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত কর্মসূচির ব্যানারে স্থানীয় এমপি ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি আব্দুল মোমিন মন্ডলের নাম না থাকায় স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক কামাল আহম্মেদকে মারধরের ঘটনা ঘটেছে।

শুক্রবার (১৭ মার্চ) সকাল সোয়া ৭টার দিকে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে এ ঘটনা ঘটে।

পরে আহত স্বেচ্ছাসেবক লীগ নেতাকে তাৎক্ষণিকভাবেভাবে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।

এ ঘটনার পর বেলকুচিতে উত্তেজনা বিরাজ করছে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আওয়ামী লীগ কার্যালয়ের আশেপাশে পুলিশ মোতায়েন করা হয়েছে।

স্বেচ্ছাসেবক লীগ নেতা কামাল আহম্মেদ জানান, বঙ্গবন্ধুর জন্মদিনের কর্মসূচির ব্যানারে এমপির নাম না থাকার ঘটনায় তার সামনেই কিছু ছাত্রলীগ নেতাকর্মী আমাকে বেধড়ক মারধর করে। তারা সবাই এমপির সমর্থক।

বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম উদ্দিন জানান, ঘটনাটি খুব অনাকাঙ্ক্ষিত। পুলিশ সেখানে উপস্থিত থেকে তাৎক্ষণিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

ইসলামী ব্যাংক ইস্যুতে উত্তাল সংসদ আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

উত্তরায় ক্যাসিনো নির্মূলে সাঁড়াশি অভিযানে ডিএমপি

ফলোআপ উত্তরায় ক্যাসিনো নির্মূলে সাঁড়াশি অভিযানে ডিএমপি

৪ বছর পর দলে ফিরে ম্যাচসেরা হয়ে যা বললেন মোসাদ্দেক

৪ বছর পর দলে ফিরে ম্যাচসেরা হয়ে যা বললেন মোসাদ্দেক

পাঁচ আর্থিক প্রতিষ্ঠানে প্রশাসক বসানোর সিদ্ধান্ত

পাঁচ আর্থিক প্রতিষ্ঠানে প্রশাসক বসানোর সিদ্ধান্ত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App