×

সারাদেশ

দৌলতখানে জাতীয় শিশু দিবসে ফ্রি মেডিকেল ক্যাম্প

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৭ মার্চ ২০২৩, ০৮:১৬ পিএম

দৌলতখানে জাতীয় শিশু দিবসে ফ্রি মেডিকেল ক্যাম্প

ছবি: ভোরের কাগজ

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে ভোলার বোরহানউদ্দিনে ফ্রি মেডিকেল  ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৭ মার্চ) আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ইউসুফ হোসেন হুমায়ুনেরর জ্যেষ্ঠ পুত্র এবং ঢাকার স্কয়ার হসপিটালের সিনিয়র কনসালটেন্ট ও শিশু বিভাগের প্রধান প্রফেসর ডা. আফতাব ইউসুফ রাজ এই মেডিকেল ক্যাম্পের আয়োজন করেন। দৌলতখান পৌরসভার জনকল্যাণ ডায়াগনস্টিক এন্ড ফিজিওথেরাপি সেন্টারে অনুষ্ঠিত মেডিকেল ক্যাম্পে গ্রাম-গঞ্জের কয়েকশ অসহায় মানুষ চিকিৎসা নিয়েছেন।

মেডিকেল ক্যাম্পে রোগী দেখেন কুর্মিটোলা মেডিকেল কলেজ হাসপাতালের সিনিয়র কনসালট্যান্ট ডা. মোসাম্মদ ইতি, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ডা. মো. আমিনুল ইসলাম, ডা. ইমতিয়াজ ফারুক।

ফ্রি চিকিৎসা নিতে আসা রোগীরা জানায়, ঢাকায় গিয়ে বিশেষজ্ঞ ডাক্তারের চিকিৎসা সেবা নেয়া তাদের পক্ষে সম্ভব নয়। মেডিকেল ক্যাম্পে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ পেয়ে রোগীরা উপকৃত হয়েছেন। এমন কার্যক্রম ভবিষ্যতে অব্যাহত থাকলে এলাকার গরীব ও অসহায় মানুষ উপকৃত হবে বলে জানায় ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা নিতে আসা রোগীরা।

বোরহানউদ্দিনের দরুণ বাজার এলাকা থেকে ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা সেবা নিতে আসেন রুবিনা বেগম। তিনি বলেন, আমার শিশু কন্যা সাবরিয়া ঠান্ডাজনিত রোগে আক্রান্ত। অর্থের অভাবে বিশেষজ্ঞ ডাক্তার দেখাতে পারেননি। লোকমুখে শুনে বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসকের সেবা নিতে এখানে এসেছি।

তানিয়া বেগম বলেন, আমার ১৬ মাস বয়সের শিশু তোহামনি শ্বাসকষ্টসহ নানা রোগে ভুগছে। ফ্রি মেডিকেল ক্যাম্পে বিশেষজ্ঞ ডাক্তার এসেছেন এ খবর পেয়ে সেবা নিতে এসেছি।

প্রফেসর ডা. আফতাব ইউসুপ রাজ বলেন, অনেক দিন ধরে স্বপ্ন ছিল বোরহানউদ্দিনে ফ্রি মেডিকেল ক্যাম্প করবো। বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে বোরহানউদ্দিনে ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা সেবা দিতে ঢাকা থেকে ৩ জন বিশেষজ্ঞ ডাক্তার এসেছেন। জাতির জনকের জন্মবার্ষিকীতে ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা সেবা দিতে পেরে তারাও গর্ববোধ করছেন।

তিনি আরো বলেন, আমি দীর্ঘদিন ধরে দৌলতখান ও বোরহানউদ্দিনের মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছি। করোনাকালেও মানুষের সেবা দিয়েছি। ভবিষ্যতে এ কার্যক্রম অব্যাহত থাকবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

৩০ ব্যাংকের এটিএম ও অনলাইন সেবা বন্ধ, কিউ-ক্যাশ কর্তৃপক্ষকে তলব

৩০ ব্যাংকের এটিএম ও অনলাইন সেবা বন্ধ, কিউ-ক্যাশ কর্তৃপক্ষকে তলব

হাইব্রিড ইলেকট্রিক গাড়ি বানাবে টয়োটা, উৎপাদন শুরু ২০২৭ সালে

প্রধানমন্ত্রীর সঙ্গে প্রতিনিধিদলের সাক্ষাৎ হাইব্রিড ইলেকট্রিক গাড়ি বানাবে টয়োটা, উৎপাদন শুরু ২০২৭ সালে

৩৮ বছর বয়সে ১৫৬ মেয়ের ‘বাবা’

৩৮ বছর বয়সে ১৫৬ মেয়ের ‘বাবা’

ফের আটক হলেন রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী

ফের আটক হলেন রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App