×

সারাদেশ

মধুখালিতে সড়ক দুর্ঘটনায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৬ মে ২০২৩, ১০:১১ পিএম

ফরিদপুরের মধুখালিতে সড়ক দুর্ঘটনায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৬ মে) রাত ৮টার দিকে ফরিদপুরের মধুখালী উপজেলার বাগাট ইউনিয়নের ঘোপঘাট এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, হুসাইন সরদার (২০), নাহিদ বিশ্বাস (২১) ও জোবায়ের বিশ্বাস (২০)।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বাগাট ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মতিয়ার রহমান খান বলেন, ঝড়ে সড়কের পাশের একটি গাছের বড় ডাল ভেঙে রাস্তায় পড়েছিল। কামারখালী থেকে বাগাট আসার পথে ওই গাছের ডালের সঙ্গে মোটরসাইকেলটি ধাক্কা খেলে তিন বন্ধু ছিটকে পড়ে যায়। এ সময় মাগুরামুখী একটি বাস তাদের চাপা দিয়ে চলে যায়। এতে গুরুতর আহত হন তারা। ওই তিন তরুণকে উদ্ধার করে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

ফরিদপুরের সহকারী পুলিশ সুপার (মধুখালী সার্কেল) সুমন কর জানান, মরদেহ তিনটি বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App