×

সারাদেশ

এমপি রেবেকা মমিন আর নেই

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১১ জুলাই ২০২৩, ০৯:৫৫ এএম

এমপি রেবেকা মমিন আর নেই

রেবেকা মমিন

নেত্রকোণা-৪ আসন (মোহনগঞ্জ-মদন – খালিয়াজুরী) এলাকার সংসদ সদস্য রেবেকা মমিন মারা গেছেন।

মঙ্গলবার (১১ জুলাই) ভোর ৪টা ৩৫ মিনিটে ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বলে জানিয়েছেন তার ব্যক্তিগত সহকারি তোফায়েল আহমেদ।

রেবেকা মমিন টানা তিনবারের সংসদ সদস্য ছিলেন। বঙ্গবন্ধুর মন্ত্রীপরিষদের খাদ্যমন্ত্রী আব্দুল মমিনের স্ত্রী ছিলেন তিনি।

তোফায়েল আহমেদ আরও জানান, ঢাকায় বায়তুল আমিন মসজিদে প্রথম জানাজা শেষে নেত্রকোণার মোহনগঞ্জ পৌরশহরের নিজ বাড়িতে সন্ধ্যা ৬টায় জানাজার নামাজ হবে। পরে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

তার মৃত্যুতে স্থানীয় আওয়ামী লীগের নেতারা শোক জানিয়েছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশির মৃত্যু

দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশির মৃত্যু

রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নেওয়া সম্ভব কিনা, জানালেন তথ্য উপদেষ্টা

রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নেওয়া সম্ভব কিনা, জানালেন তথ্য উপদেষ্টা

হেপাটাইটিস প্রতিরোধে মানুন ১০ জরুরি স্বাস্থ্যপরামর্শ

হেপাটাইটিস প্রতিরোধে মানুন ১০ জরুরি স্বাস্থ্যপরামর্শ

জামায়াত এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও

জামায়াত এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App