×

সারাদেশ

সাতক্ষীরায় ২০৫০ লিটার ভেজাল মধু সহ নারী আটক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৪ জুলাই ২০২৩, ০৩:৩৮ পিএম

সাতক্ষীরায় ২০৫০ লিটার ভেজাল মধু সহ নারী আটক
সাতক্ষীরার কালিগঞ্জে ২ হাজার ৫০ লিটার ভেজাল মধু সহ এক নারীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৩ জুলাই) সন্ধ্যা সাড়ে ৮টার দিকে কালীগঞ্জের কৃষ্ণনগর ইউনিয়নে আশরাফ হোসেনের বাড়িতে অভিযান চালিয়ে ৬ ড্রাম ভেজাল মধু সহ ভেজাল মধু তৈরির কাজে ব্যবহৃত ৪ বস্তা চিনি, চিনির মিশ্রণ তৈরি করার কাজে ব্যবহৃত গ্যাসের চুলা, ক্যামিক্যাল উদ্ধার করা হয়। এসময় কৃষ্ণনগর ইউনিয়নের মো. কামাল হোসেনের স্ত্রী মরিয়ম বেগমকে আটক করা হয়। শুক্রবার সকালে কালিগঞ্জ থানায় এক সংবাদ সম্মেলনে এ সব তথ্য নিশ্চিত করেছেন কালিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আমিনুর রহমান। এসময় আরও উপস্থিত ছিলেন-কালিগঞ্জ থানার ওসি মামুন রহমান, উপপরিদর্শক মিলন বিশ্বাস প্রমুখ। অতিরিক্ত পুলিশ সুপার জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল কৃষ্ণনগর এলাকায় অভিযান চালানো হয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মরিয়ম বেগমের স্বামী কামাল হোসেন পালিয়ে গেলেও পুলিশের হাতে ধরা পড়ে মরিয়ম। পরে তার স্বীকারোক্তি মোতাবেক বাড়ির ভিতরে গোপনে লুকিয়ে রাখা ২ হাজার ৫০ লিটার ভেজাল মধু জব্দ করা হয়। ভেজাল মধু তৈরির কাজে ব্যবহৃত ৪ বস্তা চিনি, চিনির মিশ্রন তৈরি করার কাজে ব্যবহৃত গ্যাসের চুলা, ক্যামিক্যাল উদ্ধার করা হয়। জব্দকৃত মধুর বাজারমূল্য আনুমানিক ১০ লাখ ২৫ হাজার টাকা। সাতক্ষীরার মধুর সুনাম ক্ষুন্ন করার জন্য একটি চক্র দীর্ঘদিন যাবত চিনি দিয়ে ভেজাল মধু তৈরি করে বাজারজাত করে আসছে জানিয়ে অতিরিক্ত পুলিশ সুপার বলেন, অসাধু চক্রটির বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যহত থাকবে। গ্রেপ্তার আসামিকে জেলহাজতে পাঠানো হয়েছে। অপর আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন স্পিকার

রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন স্পিকার

মোদি প্রকাশ্যে ক্ষমা না চাওয়া পর্যন্ত কোনো আলোচনা নয়

রাহুল গান্ধী মোদি প্রকাশ্যে ক্ষমা না চাওয়া পর্যন্ত কোনো আলোচনা নয়

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

‘আই অ্যাম সিক, সো ইট ইজ ডান’ পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

তরুণীকে ‘অশালীন স্পর্শ’ পুলিশ কর্মকর্তার, ভিডিও ভাইরাল

সিজেপির আন্দোলন তরুণীকে ‘অশালীন স্পর্শ’ পুলিশ কর্মকর্তার, ভিডিও ভাইরাল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App