×

সারাদেশ

আশুগঞ্জে অটোরিকশায় কাভার্ডভ্যানের ধাক্কা, নিহত ৪

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২১ আগস্ট ২০২৩, ০১:৪৮ পিএম

আশুগঞ্জে অটোরিকশায় কাভার্ডভ্যানের ধাক্কা, নিহত ৪

ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে দাঁড়িয়ে থাকা অটোরিকশার কাভার্ডভ্যানের ধাক্কার ঘটনায় আরও একজন মৃত্যু হয়েছে। এর ফলে এ দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে চারজনে।

সোমবার (২১ আগস্ট) দুপুর ১টার দিকে ২৫০ শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে তিনি মারা যান।

খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস বিষয়টি নিশ্চিত করেছেন।

এরআগে, দুপুর ১২টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সোহাগপুর বাসস্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনায় ঘটনাস্থলে একশিশু সহ তিনজন নিহত হন। নিহতদের মধ্যে জেলার সরাইল উপজেলা বড়ইবাড়ি এলাকার ফরিদ মিয়ার ছেলে মো. সোহেল মিয়া (২৭) ও একই এলাকার নাজমুল মিয়ার ছেলে জিলানী (৮)। এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাকি নিহতের নাম-পরিচয় জানা যায়নি।

খাঁটিহাতা হাইওয়ে থানার ওসি আকুল চন্দ্র বিশ্বাস বিষয়টির সত্যতা নিশ্চিত করেন।

তিনি বলেন, সোহাগপুর বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে একটি সিএনজিচালিত অটোরিকশা যাত্রী নিচ্ছিল। এসময় ঢাকাগামী একটি কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে দুইজন পুরুষ ও এক শিশু নিহত হয়। এছাড়া দুইজন যাত্রী আহত হন। আহত দুইজনকে হাসপাতালে নিয়ে গেলে আরও একজন মারা যান।

তিনি আরও বলেন, কাভার্ডভ্যানটি আটক করা গেলেও চালককে আটক করা যায়নি। নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

ইসলামী ব্যাংক ইস্যুতে উত্তাল সংসদ আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

উত্তরায় ক্যাসিনো নির্মূলে সাঁড়াশি অভিযানে ডিএমপি

ফলোআপ উত্তরায় ক্যাসিনো নির্মূলে সাঁড়াশি অভিযানে ডিএমপি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App