×

জাতীয়

বাংলাদেশ-ভারত যৌথ নদী কমিশনের কারিগরি বৈঠক শুরু আজ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬, ০৯:০০ এএম

বাংলাদেশ-ভারত যৌথ নদী কমিশনের কারিগরি বৈঠক শুরু আজ

ফাইল ছবি

বাংলাদেশ ও ভারতের যৌথ নদী কমিশনের কারিগরি পর্যায়ের বৈঠক আজ রোববার (২২ নভেম্বর) শুরু হচ্ছে। এ বৈঠকে যোগ দিতে ভারতীয় প্রতিনিধিদল শুক্রবার (২০ নভেম্বর) ঢাকা পৌঁছেছে।

যৌথ নদী কমিশন, বাংলাদেশের সদস্য মো. আনোয়ার কাদির এবং ভারতের পানিসম্পদ বিভাগের কমিশনার শরদ চন্দ্র এ বৈঠকে নিজ নিজ দেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন।

দুই দেশের সম্মতিতে তৈরি যৌথ নদী কমিশনের বিধিমালা এবং অভিন্ন নদী গঙ্গার পানি ভাগাভাগির বিষয়ে ১৯৯৬ সালের ১২ ডিসেম্বর স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী শুকনো মৌসুমে নদীটির পানিপ্রবাহ নিয়মিত পরিমাপ ও পর্যবেক্ষণ কর্মসূচির অংশ হিসেবে এ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। আগামী ২৩ নভেম্বর পর্যন্ত চলমান এ বৈঠকের অংশ হিসেবে দুই দেশের সমন্বিত প্রতিনিধি দল হার্ডিঞ্জ ব্রিজ এলাকায় নদীর পানিপ্রবাহ পরিমাপ ও পর্যবেক্ষণ করার কথা রয়েছে।

আগামী ১১ ডিসেম্বর ৩০ বছর মেয়াদি চুক্তিটির মেয়াদ শেষ হচ্ছে। ২০২৪ সালের জুলাই-আগস্টে গণঅভ্যুত্থানের মুখে শেখ হাসিনার সরকারের পতন হলে দুই দেশের সম্পর্কে টানাপড়েন শুরু হয়। এমন প্রেক্ষাপটে গঙ্গা পানি চুক্তির বিষয়ে আলোচনার জন্য বাংলাদেশের পক্ষ থেকে ভারতকে চিঠি দেওয়া হলেও দেশটি এর কোনো জবাব এখনো দেয়নি।

চুক্তির মেয়াদ শেষ হলে কী হবে, সে বিষয়ে আলোচনার এখতিয়ার ভারতের এই প্রতিনিধি দলের নেই বলে দেশটির গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

স্বর্ণের দাম টানা ৯ বার কমে আজ যত টাকায় বিক্রি হচ্ছে

স্বর্ণের দাম টানা ৯ বার কমে আজ যত টাকায় বিক্রি হচ্ছে

খাগড়াছড়িতে ডাকসু ভিপি সাদিক কায়েমের বাড়িতে অগ্নিসংযোগের চেষ্টা

খাগড়াছড়িতে ডাকসু ভিপি সাদিক কায়েমের বাড়িতে অগ্নিসংযোগের চেষ্টা

বাংলাদেশ-ভারত যৌথ নদী কমিশনের কারিগরি বৈঠক শুরু আজ

বাংলাদেশ-ভারত যৌথ নদী কমিশনের কারিগরি বৈঠক শুরু আজ

আজ ঢাকার আবহাওয়া কেমন থাকবে জানা গেল পূর্বাভাসে

আজ ঢাকার আবহাওয়া কেমন থাকবে জানা গেল পূর্বাভাসে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App