×

সারাদেশ

তাড়াশে প্রধান শিক্ষকের তিন বছরের কারাদণ্ড

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৯ আগস্ট ২০২৩, ০৪:০০ পিএম

তাড়াশে প্রধান শিক্ষকের তিন বছরের কারাদণ্ড

সিরাজগঞ্জের তাড়াশে একটি মামলায় প্রতিরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম রফিককে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৯ আগস্ট) দুপুরে সিরাজগঞ্জ আদালত চত্বর থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে।

জানা যায়, ১৭ সেপ্টেম্বর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত রফিককে ২০১৮ সালের একটি জিআর মামলায় ৩ বছরের কারাদণ্ড ও ৫হাজার টাকা জরিমানা করে।

মামলা সূত্রে জানা গেছে, তাড়াশের সগুনা ইউনিয়নের সান্দুরিয়া গ্রামের শাহাদত হোসেন সাধুর ছেলে মিলনকে- রফিক, সালামসহ কয়েকজন মিলে কুপিয়ে জখম করে। পরে মিলনের বাবা শাহাদত বাদী হয়ে তাড়াশ থানায় প্রতিরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম (রফিক মাস্টার) ও সালামসহ ১৫জনের বিরুদ্ধে মামলা করেন।

পরে মামলার তদন্ত কর্মকর্তা ১ জনকে বাদ দিয়ে ১৪ জনের নামে চার্জশিট আদালতে প্রেরণ করেন। এর পর গত মাসের ১৭ তারিখ আদালত ১২ জনকে অব্যাহতি দিয়ে মামলার প্রধান আসামি রফিক ও সহযোগী সালামকে অভিযুক্ত করে ওই রায় ঘোষণা করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জামায়াতে যোগ দেওয়ায় মেজর আখতারুজ্জামানকে টার্গেট করা হয়েছে

গোলাম পরওয়ার জামায়াতে যোগ দেওয়ায় মেজর আখতারুজ্জামানকে টার্গেট করা হয়েছে

শালমারা বাজার আন্তঃফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

শালমারা বাজার আন্তঃফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

অনিশ্চয়তাই বৈশ্বিক অর্থনীতির নতুন স্বাভাবিক অবস্থা: অর্থমন্ত্রী

অনিশ্চয়তাই বৈশ্বিক অর্থনীতির নতুন স্বাভাবিক অবস্থা: অর্থমন্ত্রী

৫ দিনেও খোঁজ মেলেনি দিনাজপুর মেডিকেল থেকে নিখোঁজ গুলনাহারের

৫ দিনেও খোঁজ মেলেনি দিনাজপুর মেডিকেল থেকে নিখোঁজ গুলনাহারের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App