×

সারাদেশ

পাটকেলঘাটায় দুই ঘের মালিক গুলিবিদ্ধ

Icon

কিশোর কুমার, তালা থেকে

প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২৪, ০৪:৫২ পিএম

পাটকেলঘাটায় দুই ঘের মালিক গুলিবিদ্ধ

সাতক্ষীরার পাটকেলঘাটা থানার নগরঘাটা ইউনিয়নের হরিনখোলা বিলে অলঙ্গ মন্ডল (৫৮) ও জগদীশ মন্ডল (৫৪) নামে দুই ঘের মালিককে গুলিবিদ্ধ করেছে দূর্বৃত্তরা। একই সময় আহত হয়েছে মৎস্য ঘেরের দুই কর্মচারী কাতলা মুন্ডা ও বিশ্বনাথ মন্ডল। 

রবিবার (৫ ফেব্রুয়ারি) রাত দেড়টার দিকে হরিনখোলা বিল এলাকায় ঘটনাটি ঘটে। অলঙ্গ মন্ডল ও জগদীশ মন্ডল একই এলাকার মৃত অভিরাম মন্ডলের ছেলে। তারা বর্তমানে সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন আছে বলে জানা গেছে।

আরো পড়ুন: মনপুরায় কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত

স্থানীয় বাসিন্দা সনাতন গোলদার জানান, বাড়ির পাশে বিলে দুই ভাইয়ের ১শত বিঘা একটি মৎস্য ঘের রয়েছে। এছাড়া তাদের বাড়ির জমি নিয়ে একই এলাকার শেখর মন্ডল ও শিবপদ মন্ডলের সাথে বিরোধ ছিলো। রবিবার  রাত দেড়টার দিকে মৎস্য ঘেরে ৭/৮ জন ডাকাতি করতে আসে। ওইসময় কর্মচারীকে ফোন দিয়ে মালিককে আসতে বলে। কথা মত কাজ না করায় তাদের মারপিট করতে থাকে। পরে ওই দুই ঘের কর্মচারীকে জোর পূর্বক বাড়িতে নিয়ে আসে পরে তারা দুই ভাইকে গুলি করতে থাকে। এসময় তাদের চিৎকারে এলাকাবাসী ছুটে আসলে পালিয়ে যায় দূর্বৃত্তরা। পরে ঘটনাটি থানা পুলিশকে জানিয়ে তাদের আহত অবস্থায় সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করে এলাকাবাসী।  

আরো পড়ুন: দিরাইয়ে জমি নিয়ে দুপক্ষের সংঘর্ষ নিহত ১

সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন অলঙ্গ মন্ডল জানান, রাত দেড়টার দিকে বাড়িতে ৪/৫জন দূর্বৃত্তরা এসে হামলা করে। ওই সময় তারা অস্ত্র দিয়ে তাদের ওপর গুলি করতে থাকে এতে তিনি ডান পায়ে গুলিবিদ্ধ হন। একই সাথে তার ভাই জগদীশ মন্ডলের দুই পায়ে সহ শরীরে ৫টি গুলি লাগে। পরে তাদের চিৎকারে এলাকাবাসী ছুটে আসলে পালিয়ে যায় দূর্বৃত্তরা।

পাটকেলঘাটা থানার উপ-পরিদর্শক জাহিদ হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। বিস্তারিত পরে জানানো হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

ইসলামী ব্যাংক ইস্যুতে উত্তাল সংসদ আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

উত্তরায় ক্যাসিনো নির্মূলে সাঁড়াশি অভিযানে ডিএমপি

ফলোআপ উত্তরায় ক্যাসিনো নির্মূলে সাঁড়াশি অভিযানে ডিএমপি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App