×

ফুটবল

মেসিকে নিয়ে বার্সেলোনার আবেগঘন বার্তা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৬, ০২:১৯ পিএম

মেসিকে নিয়ে বার্সেলোনার আবেগঘন বার্তা

ছবি : সংগৃহীত

ক্রীড়াক্ষেত্রে অবদান ও মানবিক কর্মকাণ্ডের স্বীকৃতিস্বরূপ ‘প্রিন্সেস অব আস্তুরিয়াস পুরস্কার ২০২৬’ জিতেছেন আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসি। তার এই অর্জনে অভিনন্দন জানিয়ে আবেগঘন বার্তা দিয়েছে সাবেক ক্লাব বার্সেলোনা। একই সঙ্গে ক্লাবটির সঙ্গে মেসির দীর্ঘ দুই দশকের সম্পর্কের কথাও স্মরণ করা হয়েছে।

শুক্রবার (২৩ অক্টোবর) স্পেনের ওভিয়েদোর কাম্পোয়াম থিয়েটারে স্পেনের সিংহাসনের উত্তরাধিকারী রাজকন্যা লিওনরের হাত থেকে পুরস্কার গ্রহণ করেন মেসি। এ অর্জনের পর সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে অভিনন্দন জানিয়ে বিশেষ বার্তা প্রকাশ করে বার্সেলোনা।

ক্লাবটির পক্ষ থেকে বলা হয়, ‘২০২৬ সালের ক্রীড়া প্রিন্সেস অব আস্তুরিয়াস পুরস্কার জেতায় অভিনন্দন, লিও মেসি। তোমার অসাধারণ প্রতিভার জন্য এই স্বীকৃতি পুরোপুরি প্রাপ্য। মাঠে ও মাঠের বাইরে তোমার অবদান স্থায়ী ছাপ রেখে গেছে। অসাধারণত্ব, খেলাধুলার প্রতি অঙ্গীকার ও মানবিক সংহতির মাধ্যমে তুমি বিশ্ব ফুটবলে এক অনন্য মানদণ্ড স্থাপন করেছ।’

বার্সেলোনা আরও জানায়, মেসির বর্ণাঢ্য ক্যারিয়ারে ক্লাবটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে ছিল। বিবৃতিতে বলা হয়, ‘তোমার অত্যন্ত সফল ক্যারিয়ারে এফসি বার্সেলোনা ছিল তোমার জীবন ও গল্পের এক অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। এই অবিচ্ছেদ্য বন্ধন ক্লাবের উত্তরাধিকারের অংশ হয়ে থাকবে এবং তোমার এই সম্পৃক্ততা সব সময় আমাদের গর্বের উৎস।’

বার্সেলোনার হয়ে দীর্ঘ সময় খেলেছেন মেসি। ক্লাবটির জার্সিতে অসংখ্য সাফল্য অর্জনের পাশাপাশি ফুটবল ইতিহাসেও নিজের অবস্থান সুদৃঢ় করেছেন তিনি। তাই নতুন এই স্বীকৃতিতে অভিনন্দন জানাতে গিয়ে সাবেক ক্লাবটির বার্তায় উঠে এসেছে তাদের দীর্ঘদিনের সম্পর্কের আবেগও।

এর আগে, গত জুলাইয়ে ২০২৬ ফুটবল বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে আর্জেন্টিনার পরাজয়ের পর স্পেনে মেসিকে দেওয়া এই সম্মাননা প্রত্যাহারের দাবিতে কিছু আবেদন ও পিটিশন জমা পড়েছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে বিতর্কের মধ্যেও প্রিন্সেস অব আস্তুরিয়াস ফাউন্ডেশন পুরস্কারের জন্য মেসির নাম চূড়ান্ত রাখে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

২০২৭ শিক্ষাবর্ষে যুক্ত হচ্ছে নতুন ৪ বই, নতুন উদ্যোগ সরকারের

২০২৭ শিক্ষাবর্ষে যুক্ত হচ্ছে নতুন ৪ বই, নতুন উদ্যোগ সরকারের

বঙ্গোপসাগরে লঘুচাপ, নৌযান চলাচলে সতর্কতা

বঙ্গোপসাগরে লঘুচাপ, নৌযান চলাচলে সতর্কতা

মেসিকে নিয়ে বার্সেলোনার আবেগঘন বার্তা

মেসিকে নিয়ে বার্সেলোনার আবেগঘন বার্তা

বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই পারে দেশকে পরিবর্তন করতে : ডিসি ফরিদা

বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই পারে দেশকে পরিবর্তন করতে : ডিসি ফরিদা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App