×

সারাদেশ

সোনারগাঁওয়ে চালককে হত্যা করে অটোবাইক ছিনতাই

Icon

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২৪, ০৬:১৯ পিএম

সোনারগাঁওয়ে চালককে হত্যা করে অটোবাইক ছিনতাই

প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের গাবতলী এলাকায় রজ্জব আলী ওরফে রজ্জা (৫০) নামে এক চালককে গলায় রশি পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করে রাস্তার পাশে লাশ ফেলে যায় দুর্বৃত্তরা। পরে দুর্বৃত্তরা চালকের ব্যাটারিচালিত অটোবাইকটি নিয়ে পালিয়ে যায়।

সোমবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। 

আরো পড়ুন: পাটকেলঘাটায় দুই ঘের মালিক গুলিবিদ্ধ

সোনারগাঁও থানার সেকেন্ড অফিসার পঙ্কজ কান্তি সরকার জানান, উপজেলার পিরোজপুর ইউনিয়নের পিরোজপুর গ্রামের সদর আলীর ছেলে রজ্জব আলী রজ্জা প্রতিদিনের মতো সোমবার সকালে পিরোজপুর মোল্লা মার্কেট থেকে গাড়ির মালিক রবিউলের কাছ থেকে ভাড়ায় চালিত অটোবাইকটি নিয়ে বের হন। 

পরে দুপুরে এলাকাবাসী জানায়, চালক রজ্জব আলী ওরফে রজ্জাকে বৈদ্যেরবারার গাবতলী এলাকায় হত্যা হরে গাড়িটি নিয়ে পালিয়ে গেছে দুর্বৃত্তরা। খবর পেয়ে সোনারগাঁও থানা পুলিশ ঘটনাস্থলে থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ডিএমপির চার সহকারী পুলিশ কমিশনারকে বদলি

ডিএমপির চার সহকারী পুলিশ কমিশনারকে বদলি

আরও কমল স্বর্ণের দাম, ভরি কত?

আরও কমল স্বর্ণের দাম, ভরি কত?

যে দুই বক্তব্যে আলোচনায় আইজিপি

যে দুই বক্তব্যে আলোচনায় আইজিপি

প্রাথমিকের ১৪ হাজার সহকারী শিক্ষকের যোগদানের তারিখ ঘোষণা

প্রাথমিকের ১৪ হাজার সহকারী শিক্ষকের যোগদানের তারিখ ঘোষণা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App