×

সারাদেশ

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ফাঁস নিলো স্বেচ্ছাসেবক দল নেতা

Icon

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ০৫ এপ্রিল ২০২৪, ১০:৩৪ পিএম

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ফাঁস নিলো স্বেচ্ছাসেবক দল নেতা

ছবি: ভোরের কাগজ

চট্টগ্রামের মিরসরাইয়ে নিজের ফেসবুক আইডিতে স্ট্যাটাস দিয়ে ও একটি চিরকুট লিখে বাড়ির পাশে আম গাছে গলায় ফাঁস নিয়েছেন স্বেচ্ছাসেবকদল নেতা মো. নেছারুল করিম সুমন (৩৪)। তিনি উপজেলার মঘাদিয়া ইউনিয়নের হাসিমনগর গ্রামের জহুরুল হকের পুত্র ও মঘাদিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক। 

বৃহস্পতিবার (৪ এপ্রিল) রাত ৮টার দিকে উপজেলার হাসিমনগর এলাকায় এ ঘটনা ঘটে। 

সুমনের কয়েকজন প্রতিবেশীর সঙ্গে কথা বলে জানা গেছে, বিগত কয়েক বছর ধরে পারিবারিক অশান্তি চলছে তার। একপর্যায়ে স্ত্রী তালাক দিয়ে চলে যায় সুমনকে। এছাড়া ভাইদের সঙ্গেও মনমালিন্য চলছিলো তার। প্রতিবেশীরা ধারণা করছে এসব কারণে সে আত্মহত্যার পথ বেছে নিয়েছে। 


এদিকে বৃহস্পতিবার (৪ এপ্রিল) রাতে সবাই যখন তারাবির নামাজে গেছেন তখন সুমন তার বাড়ির পাশের একটি আমগাছে গলায় ফাঁস দেয়। পরে লোকজন গাছের সঙ্গে তাকে ঝুলন্ত অবস্থায় দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

মঘাদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন মাস্টার জানান, আমার ইউনিয়নের হাসিমনগর এলাকায় সুমন নামে এক যুবক আত্মহত্যা করেছে। ঘটনা শুনে পুলিশকে খবর দেয়া হয়েছে।

মিরসরাই থানার ওসি (তদন্ত) দীপ্তেশ রায় জানান, খবর পেয়ে মঘাদিয়ার হাসিম নগর থেকে আম গাছের সঙ্গে ঝুলন্ত এক যুবকের মরদেহ থানায় নিয়ে আসা হয়েছে। তবে কেউ অভিযোগ না করায় লাশের ময়নাতদন্ত ছাড়া পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

তিনি বলেন, ওই যুবকের ফেসবুক স্ট্যাটাস ও মারা যাওয়ার আগে লিখে যাওয়া একটি চিরকুট দেখে বুঝা যাচ্ছে এটি আত্মহত্যা। সে কার কাছে কত টাকা পাবে, তার কাছে কোন দোকান কত টাকা পাবে, মোবাইল লকের পাসওয়ার্ড, বিকাশ নম্বরের পাসওয়ার্ড সব চিরকুটে লিখে শার্টের পকেটে রেখে গেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

একদিনে হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু

একদিনে হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু

এনসিপি পুনর্গঠন, কে কোন দায়িত্ব পেলেন?

এনসিপি পুনর্গঠন, কে কোন দায়িত্ব পেলেন?

ইউরোপে তীব্র গরমে ৫০ হাজার মানুষের মৃত্যু

ইউরোপে তীব্র গরমে ৫০ হাজার মানুষের মৃত্যু

মাগুরায় মদপানের পর অসুস্থ দুই যুবকের মৃত্যু

মাগুরায় মদপানের পর অসুস্থ দুই যুবকের মৃত্যু

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App