×

সারাদেশ

সড়ক রক্ষণাবেক্ষণে ১১০ নারীর জীবিকা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৪ অক্টোবর ২০২০, ০৮:৪২ পিএম

সড়ক রক্ষণাবেক্ষণে ১১০ নারীর জীবিকা

ছবি: প্রতিনিধি

চট্টগ্রামের আনোয়ারায় গ্রামীণ সড়ক রক্ষণাবেক্ষণ মাসের উদ্বোধন করা হয়েছে। রোববার (৪ অক্টোবর) দুপুরে উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী বৈরাগ ইউনিয়নের গুয়াপঞ্চক এলাকায় উপজেলার গ্রামীণ সড়ক রক্ষণাবেক্ষণের এ সেবা উদ্বোধন করেন। অনুষ্ঠানে উপজেলা প্রকৌশলী তাসলিমা জাহান উপস্থিত ছিলেন।

আনোয়ারা উপজেলার ১১টি ইউনিয়নের ১০ জন করে ১১০ জন নারী শ্রমিককে এই কর্মসূচির আওতায় আনা হয়েছে। দরিদ্র অসহায় এ নারীরা সড়ক রক্ষণাবেক্ষণ কাজের মাধ্যমে প্রতিদিন তাঁরা দৈনিক ২৫০ টাকা বেতন পাবেন। নারী শ্রমিকেরা সকাল আটটা থেকে দুপুর দুইটা পর্যন্ত সড়কে কাজ করবেন বলে জানান উপজেলা প্রকৌশলী তাসলিমা জাহান।

তিনি আরো বলেন, গ্রামীণ সড়ক রক্ষণাবেক্ষন কর্মসূচির আওতায় প্রকল্পটি বাস্তবায়ন করছে স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তর। এসব নারী সড়ক রক্ষণাবেক্ষণের পাশাপাশি ক্ষুদ্র সংস্কার কাজ করবেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App